ঢাকা রেঞ্জে শ্রেষ্ঠ নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম
২১ সেপ্টেম্বর ২০২২, ০৬:১২ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলা পুলিশ ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা এবং নরসিংদী জেলার পুলিশ সুপার (এসপি) কাজী আশরাফুল আজীম ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন। বুধবার ঢাকা রেঞ্জের মাসিক সভায় শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে পুরস্কার গ্রহণ করেন এসপি। ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) এই পুরষ্কার তুলে দেন।
পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, ওয়ারেন্ট নিষ্পত্তি, নিয়মিত মামলায় আসামী গ্রেপ্তার, মাদক উদ্ধার, অস্ত্র উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, চোরাই মালামাল উদ্ধার, ভিকটিম উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণসহ নরসিংদী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখায় ঢাকা রেঞ্জ কর্তৃক শ্রেষ্ঠ পুলিশ সুপার ও শ্রেষ্ঠ জেলা হিসেবে মনোনীত করা হয়।
এছাড়া জুলাই ২০২২ মাসে নরসিংদী জেলা গোয়েন্দা শাখা শাখায় কর্মরত উপপরিদর্শক মোঃ জামিরুল ইসলাম, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারকারী অফিসার হিসেবে এবং রায়পুরা থানায় কর্মরত উপপরিদর্শক দীপংকর দাস মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার হিসেবে ঢাকা রেঞ্জের ১ম স্থান অর্জন করেন।
আগস্ট ২০২২ মাসে নরসিংদী জেলা গোয়েন্দা শাখা শাখায় কর্মরত উপপরিদর্শক সাদেকুর রহমান, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারকারী অফিসার হিসেবে এবং শিবপুর মডেল থানায় কর্মরত উপপরিদর্শক মুক্তার হোসেন মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার হিসেবে ঢাকা রেঞ্জের ১ম স্থান অর্জন করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর