বয়স বাড়লে পুরুষ থেকে নারী হয় যেই মাছ
২৯ অক্টোবর ২০২২, ০৮:৫৯ এএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:০৮ পিএম
ফিচার ডেস্ক:
প্রকৃতির চিরাচরিত নিয়মে পৃথিবীর অধিকাংশ প্রাণী নারী অথবা পুরুষ হয়েই জন্মগ্রহণ করে। সাধারণত পুরুষরা সারাজীবন পুরুষ এবং নারীরা নারী হয়েই জীবন অতিবাহিত করে। তবে এ নিয়মের ব্যতিক্রমী হয়েছে কিছু প্রজাতির মাছের ক্ষেত্রে। সম্প্রতি এক নতুন এক প্রজাতির মাছের সন্ধান পাওয়া গেছে যেগুলো নারী হয়ে জন্মালেও প্রাপ্তবয়স্ক হওয়ার পর পরিণত হয় পুরুষে।
মালদ্বীপ মেরিন রিসার্চ ইনস্টিটিউটের গবেষক ড. আহমেদ নাজিব এই মাছের এই বিচিত্র জীবনের তথ্য আবিষ্কার করেন। তবে তিন বছর আগেই তাঞ্জানিয়ার জাঞ্জিবার অঞ্চলের মেসোফোটিক রিফে প্রথম সন্ধান পাওয়া যায় এই মাছের। সম্প্রতি মালদ্বীপে ভারতসাগরে দেখা মিলেছে এই মাছের অন্য এক প্রজাতি।
ছোট্ট এই মাছের শরীর উজ্জ্বল বেগুনি রঙের। খুব সহজেই যে কারো নজর কাড়বে এর সৌন্দর্য। মাছটির মাথার অংশের রং উজ্জ্বল লাল। পাখনাতে রংধনুর মতো বিভিন্ন রঙের বাহার। মার্ভেলের কমিক চরিত্র ‘ব্ল্যাক প্যান্থার’-এর নামানুসারে এই বিশেষ মাছের নাম রাখা হয়েছিল ‘ভাইব্রেনিয়াম ফেয়ারি রাসে’। সদ্য-আবিষ্কৃত মৎস্যপ্রজাতিটির নামকরণ করা হয়েছে ‘রোস-ভেইল্ড ফেয়ারি রাসে’।
জন্মের সময় এই মাছ থাকে নারী। নির্দিষ্ট বয়স পার হলেই এই মাছ পরিণত হয় পুরুষে। শারীরিক গঠন এবং হরমোনাল পরিবর্তনের সঙ্গে সঙ্গে শরীর রংও বদলে যায় এদের। শরীর আশও পরিবর্তন হয় এবং আঁশের সংখ্যা বাড়তে থাকে। তবে এই পরিবর্তন কেন হয় এই মাছের তা এখনো জানা যায়নি। গবেষকরা মাছটি নিয়ে এখনো চালিয়ে যাচ্ছেন গবেষণা। সমুদ্রের ৭০ থেকে ১৫০ মিটার গভীরে এই মাছের বাস। সমুদ্রের মাঝামাঝি জায়গায় থাকার কারণে স্কুবা ডাইভারদের নজর যেমন এড়িয়ে যায়, তেমনি সাবমেরিন দিয়েও এদের নাগাল পাওয়া যায় না। ফলে এতদিন আড়ালেই ছিল এই বিচিত্র প্রজাতির মাছটি।
সূত্র: দ্য গার্ডিয়ান
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি