পরিবেশ দূষণের দায়ে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা
২৮ নভেম্বর ২০২২, ০৪:১৭ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:০৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে পরিবেশ দূষণের দায়ে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং। সোমবার জেলার শিবপুর ও মনোহরদীতে এই অভিযান পরিচালনা করা হয়।
জরিমানা করা ইটভাটাগুলো হলো-শিবপুরের বড়ইতলার মেসার্স কে বি এম ব্রিকস, মনোহরদীর হরিনারায়ণপুরের এএফটি ব্রিক ফিল্ড ও আরএফএস ব্রিক ফিল্ড।
পরিবেশ অধিদপ্তর, নরসিংদীর উপপরিচালক শেখ মোঃ নাজমুল হুদা এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার নরসিংদী জেলায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে পরিবেশগত ছাড়পত্রবিহীন অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে শিবপুরের একটিকে ৫ লাখ ও মনোহরদীর দুটি ইটভাটাকে ৫ লাখ করে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় দুই লাখ কাঁচা ইট নষ্ট করা হয় এবং এক্সকেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এছাড়াও নরসিংদী জেলা পুলিশ ও ফায়ার সার্ভিস সার্বিক সহযোগিতা প্রদান করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি