আমান উল্লাহ ভুঁইয়া আমান নরসিংদী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মনোনীত
২১ ডিসেম্বর ২০২২, ০৪:৩১ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মনোনীত হয়েছেন ৪ নং ওয়ার্ডের (শিবপুর) সদস্য আমান উল্লাহ ভুঁইয়া আমান। বুধবার সকালে জেলা পরিষদের দ্বিতীয় সভায় সর্বসম্মতিক্রমে তাকে এই পদে মনোনীত করা হয়। জেলা পরিষদে অনুষ্ঠিত সভায় জেলা পরিষদের সকল সদস্য অংশ নেন।
জেলা পরিষদ চেয়ারম্যান মনির হোসেন ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী (উপ সচিব) মোহাম্মদ শরিফুল ইসলাম, নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন ভুঁইয়া, পলাশ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ খান, মনোহরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু, বেলাব উপজেলা পরিষদ চেয়ারম্যান সমসের জামান ভুঁইয়া রিটন, মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন, ঘোড়াশাল পৌরসভার চেয়ারম্যান আল মুজাহিদ হোসেন তুষারসহ সকল পৌর মেয়র উপস্থিত ছিলেন।
শিবপুর উপজেলার সৃষ্টিগড় ভঙ্গারটেক এলাকার হাজী মো: আশাব উদ্দিন ভূঁইয়ার ছেলে জেলা পরিষদ সদস্য মো: আমান উল্লাহ ভূঁইয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মনোনীত হওয়ায় জেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন ভুঁইয়াসহ সকল সদস্য ও জনপ্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর