নরসিংদীতে চাচার হাতে ভাতিজা খুন
২৪ ডিসেম্বর ২০২২, ০৪:৫৮ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর হাজিপুরে জমি সংক্রান্ত মামলার জেরে চাচা আসাদ মিয়ার হাতে ভাতিজা কাদির মিয়া (৩৪) খুন হয়েছেন।শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে হাজিপুরের বদরপুর গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত কাদির মিয়া বদরপুর গ্রামের হোসেন মিয়ার ছেলে। তিনি পেশায় কৃষক।
নিহতের স্ত্রী রুনি আক্তার জানান, কাদিরের চাচা আসাদ মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে গত পাঁচ মাস আগে আসাদ মিয়া কাদিরের বাবা হোসেন মিয়া ও মা নাজমা বেগমকে মারধর করেন। পরে তাদের বিরুদ্ধে নরসিংদী সদর থানায় মামলা করা হয়।তিনি আরও জানান, আজ সকালে জমি ও মামলার বিষয় নিয়ে চাচা আসাদ মিয়ার সঙ্গে কাদিরের তর্কাতর্কি হয়। এক পর্যায়ে চাচা আসাদসহ তার নাতি আজাদ, লিটন, পাভেল, তুহিন কাদিরকে রড দিয়ে পেটায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় কাদিরকে দ্রুত নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, নরসিংদী থেকে আহত অবস্থায় কাদির নামে এক যুবককে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর