কৌশলে টাকা চুরি: ঘটনার ১৭ দিন পার হলেও মেলেনি খোঁজ
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৫ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে বিকাশ এজেন্টের একটি দোকান থেকে কৌশলে টাকা চুরির ঘটনার ১৭ দিন পার হলেও এখনও ধরা ছোয়ার বাইরে চোর চক্র। গত শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে শহরের সদর মডেল থানার অদূরে মীর ইমদাদ স্কুলের পাশে “নেট সলিউশন” নামে বিকাশ এজেন্ট’র একটি দোকান ৩ লাখ ৭০ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। দোকান মালিক ওইদিনই থানায় অভিযোগ করলেও এখনও পর্যন্ত (১৪ ফেব্রুয়ারি) কোনো খোজ মেলেনি টাকার।
ভুক্তভোগী বিকাশ এজেন্ট মাহফুজ বলেন, "আমি নিজেই আমার দোকানটি পরিচালনা করে আসছি। প্রতিদিনের মতো ওই দিন সকালে দোকান খোলার জন্য বাসা থেকে বের হই। এসময় ব্যবসায়িক লেনদেন করার জন্য নগদ তিন লক্ষ সত্তর হাজার টাকা ও ৬ টি বিভিন্ন ধরনের মোবাইল সেট একটি ব্যাগে ভরে ব্যাগটি হাতে করে দোকনে আসি। দোকানে ডুকে ২টি সার্টারের মধ্যে ১টি সার্টারের তালা খুলে হাতে থাকা ব্যাগটি টেবিলের উপরে রাখি। তখন দোকানের অপর সার্টারটি খোলাবস্থায় অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জন লোক আমার দোকানে প্রবেশ করে মোবাইলে কার্ড নিবে বলে জানায়। তখন আমি তাদের বসতে বলি এবং অপর সার্টারটি খুলে দোকানের ভিতর প্রবেশ করি। তখন তারা সুযোগ বুঝে টেবিল থেকে ব্যাগটি নিয়ে দৌড়ে পালিয়ে যায়। ঘটনার পর আমি থানায় গিয়ে লিখিত অভিযোগ করেছি।' কিন্তু ঘটনার আজ ১৭ দিন পার হয়ে গেলেও,এখনও কোন ছিনতাইকারীই ধরা পড়ে নি। আমার দোকানের সিসিটিভি ফুটেজে ছিনতাইকারীগুলোকে স্পষ্ট দেখা যাচ্ছে। আমার সবকিছু নিয়ে গেল আমি সর্বশান্ত হয়ে পরেছি।'
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইঁয়া বলেন, "অভিযুক্তদের ধরতে ইতোমধ্যে পুলিশি অভিযান শুরু হয়েছে। খুব দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।"
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর