নরসিংদীতে বিনম্র শ্রদ্ধায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
২১ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৬ এএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০২:৪০ এএম
মাহমুদুল হাসান মাহফুজ:
নরসিংদীতে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে শহীদ মিনারে প্রদীপ প্রজ্বলন করা হয়। এপর রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে মোসলেহ উদ্দিন ভুইয়া স্টেডিয়াম শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
পরে পুলিশ সুপার কাজী আশরাফুল আজিমের নেতৃত্বে জেলা পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর জেলা পুলিশ সুপার, জেলা স্বাস্থ্য অধিদপ্তর, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পার্পণ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

এছাড়া জেলার ছয়টি উপজেলায় বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
নরসিংদী সরকারি কলেজে পুষ্পস্তবক অর্পণ
সকালে নরসিংদী সরকারি কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ করার আগে সকাল ৮ টার দিকে প্রভাতফেরী বের করা হয়। প্রভাতফেরীটি নরসিংদী সরকারি কলেজ থেকে বের হয়ে ব্রাহ্মন্দীর মোড় হয়ে শিক্ষা চত্বর ঘুরে পুণরায় কলেজে ফিরে শেষ হয়।

কলেজে ফিরে সারিবদ্ধভাবে শহীদ বেধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোস্তাক আহমেদ, উপাধ্যক্ষ মো: সিরাজ উদ্দীন ভূঁইয়া ও কলেজে কর্মরত কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি