নরসিংদী আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জরুরি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
০১ নভেম্বর ২০২৩, ১০:০৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে আগামী ১২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে জরুরি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, “ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প”-এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে আগামী ১২ নভেম্বর নরসিংদী জেলায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে অনুষ্ঠিত জরুরি প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. বদিউল আলম। সভায় পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. মো: নূরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন, সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চুসহ, প্রকৌশলী গণপূর্ত, সড়ক বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও সংশ্লিষ্ট অন্যান্য সরকারি দপ্তর প্রধানগণ এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক পুলিশ বিভাগ, প্রকৌশল বিভাগ সমূ্হসহ সকল সরকারি দপ্তরের প্রধানগণকে প্রয়োজনীয় প্রস্তুতি ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের জরুরি নির্দেশনা প্রদান করেন। সভায় উপস্থিত সকলেই তাদের দায়িত্ব সম্পর্কে অবহিত হন। প্রধানমন্ত্রী সম্ভাব্য কোন উপায়ে নরসিংদী পৌঁছবেন সে ব্যাপারেও আলোচনা ও আনুষ্ঠানিকতা সম্পন্নের নির্দেশনা দেওয়া হয়।
নির্বাচন তফসিল ঘোষণা হওয়ার পূর্বে নরসিংদী জেলায় এটি প্রধানমন্ত্রীর সর্বশেষ যাত্রা। তাই জেলার প্রত্যেক দপ্তর জোরালোভাবে কর্মযজ্ঞে নেমে পড়েছেন। একই সাথে জেলার পুলিশ সুপার জেলার আইন শৃঙ্খলা স্থিতিশীল রয়েছে এবং থাকবে বলেও মতামত দিয়েছেন।
আগামী ১২ নভেম্বর প্রধানমন্ত্রী ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের শুভ উদ্বোধন ছাড়াও ঘোড়াশালে একটি সুধী সমাবেশ ও দুপুর নাগাদ নরসিংদী মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে একটি জনসভা করবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণে নরসিংদী জেলা প্রশাসন সদা তৎপর ও প্রস্তুত বলে জানিয়েছেন জেলা ড. বদিউল আলম।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা