লুট হওয়া কারাগারের ২টিসহ ৫ অস্ত্র পুলিশে হস্তান্তর করল সেনাবাহিনী
১৮ আগস্ট ২০২৪, ০৭:২৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পিএম
কাউছার মাহমুদ:
নরসিংদী জেলা কারাগার হতে লুট হওয়া ২ অস্ত্র উদ্ধারসহ ডাকাত দল হতে উদ্ধার করা ৩টি আগ্নেয়াস্ত্র পুলিশের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার (১৮ আগস্ট) দুপুরে নরসিংদীর মোসলেহ উদ্দিন ভুইয়া স্টেডিয়ামের সেনা ক্যাম্প হতে এসব অস্ত্র হস্তান্তর করা হয় বলে সেনা বাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।।
লে: কর্ণেল মো: ফাহিম মাহবুব নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদের নিকট কারাগারের লুট হওয়া ১টি শটগান রাইফেল, ১টি রাইফেলসহ ডাকাতদের নিকট হতে উদ্ধার করা ৩টি একনলা বন্দুক হস্তান্তর করেন।
এর আগে গত বুধবার (১৩ আগস্ট) রাতে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের কালিরহাট এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান পরিচালনা করে কারাগার হতে লুট হওয়া ১টি শটগান রাইফেল উদ্ধার, শুক্রবার (১৬ আগস্ট) রাতে চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকার একটি জঙ্গলে লুকিয়ে রাখা ১টি রাইফেল উদ্ধার করা হয়।
এছাড়া ৮ আগস্ট নরসিংদী বড় বাজার জামে মসজিদ এলাকার একটি পরিত্যক্ত বাড়ি হতে ২৬ রাউন্ড রাবার বুলেট ও গত ১১ আগস্ট রায়পুরার মেথিকান্দা এলাকার জলাশয়ে একদল ডাকাতের ফেলে যাওয়া একনলা ৩টি বন্দুক উদ্ধার করে সেনাবাহিনী।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা