বন্যার্তদের অর্থ সংগ্রহে নরসিংদীতে পথ-কনসার্ট
২৪ আগস্ট ২০২৪, ১২:৫৫ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পিএম
রাকিবুল ইসলাম:
ফেনী ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বন্যার্তদের সহায়তার লক্ষ্যে পথকনসার্ট করেছে নরসিংদীর সংস্কৃতিকর্মীরা। শুক্রবার বিকেল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত নরসিংদী রেলওয়ে স্টেশনের ২ নং প্লাটফর্ম এলাকায় জেলার অর্থশত সংস্কৃতিকর্মী জড়ো হয়।
আমার সোনার বাংলা, জাত গেল জাত গেল বলে সহ বিভিন্ন দেশাত্মবোধক, লালন আর ভাটিয়ালী গানে গলা মেলায় সংস্কুতিকর্মীরা। বন্যায় স্বপ্ন ভাসে নামে ৫ মিনিট ব্যাপ্তির একটি পথনাটক ও প্রদর্শন করে সংস্কৃতিকর্মীরা। একই সময় চলে ভাসমান বুথে ( বক্সে) টাকা উত্তোলন। ১০ টাকা থেকে শুরু করে ৫ শ টাকা পর্যন্ত নগদ অর্থ নিয়ে এগিয়ে আসে পথচারীরা।গান গেয়ে উত্তোলিত অর্থ দিয়ে ঔষুধ ও শুকনো খাবার কেনার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ প্রদান করা হবে বলে জানায় সংস্কৃতিকর্মীরা।

মিজানুর রহমান নামে এক সংস্কৃতি কর্মী জানান, আজ ২০ হাজার টাকার বেশি নগদ অর্থ সংগ্রহ হয়েছে।
নরসিংদী ব্যান্ড মিউজিক এসোসিয়েশনের সভাপতি এম এ কাদের সঞ্চয় বলেন, আমরা মানুষের পাশে থাকতে চাই। সেই লক্ষ্যেই নরসিংদীর সংস্কৃতিকর্মীরা আজ একত্রিত হয়েছে৷
মুক্তধারা নাট্য সম্প্রদায়ের সাধারন সম্পাদক হাসান মাহমুদ সনেট বলেন, এরকম আয়োজন জেগে ওঠতে শেখায়। সংস্কৃতিকর্মীরা বরাবরই দেশের পাশে থাকে, মানুষের পাশে থাকে। এই আয়োজন একটু হলেও ঘুচাবে বানভাসী মানুষদের।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা