নরসিংদীতে সাবেক দুই ভাইস চেয়ারম্যানসহ ১৯ জন গ্রেপ্তার
০২ অক্টোবর ২০২৪, ০৮:১১ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ০৩:০৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
জুলাই মাসে নরসিংদীর বিভিন্ন উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় শিবপুর, বেলাব, রায়পুরা ও পলাশে অভিযান চালিয়ে সাবেক দুই উপজেলা ভাইস চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও যুবলীগের ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন, বেলাব উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পাটুলি ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি মনিরুজ্জামান জাহাঙ্গীর (৬০), শিবপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নিপুন খান (৪২), শিবপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন (৪৫), রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন ভূইয়া (৫৫), পলাশের জিনারদী ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামী লীগে নেতা সোহেল মিয়া (৪৫) প্রমুখ।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন জানান, গত জুলাইয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলায় এক শিক্ষার্থীসহ ৪ জন নিহতের ঘটনায় করা মামলায় শিবপুর ও বেলাব উপজেলার ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
রায়পুরা থানার ওসি আবদুল জব্বার জানান, নরসিংদী সদর থানার একটি হত্যা মামলায় রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন ভূইয়াকে গ্রেপ্তার করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম সোহাগ জানান, বিভিন্ন মামলায় জেলায় মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ