নরসিংদীর শিবপুরে তৈরি হয়েছে পর্যটনের অপার সম্ভাবনা
১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১১:০৯ এএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১০ এএম
নিজেস্ব প্রতিবেদক
[caption id="attachment_1688" align="alignnone" width="600"]
ছবিঃ সংগৃহীত[/caption]
নরসিংদী জেলার শিবপুর উপজেলা সদর থেকে ৮ কিলোমিটার পশ্চিমে দুলালপুর ইউনিয়নে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত একটি বিলের নাম চিনাদী বিল। মানিকদী, শিমুলিয়া, দুলালপুর, ভিটি চিনাদী ও দরগাহবন্দ, এই পাঁচ গ্রামের মিলনস্থলে অবস্থিত এই বিলের যেমন রয়েছে প্রাকৃতিক রূপ, তেমনি বিলের পানিতে রয়েছে দেশীয় প্রজাতির সু-স্বাদু মৎস্য সম্পদের ছড়াছড়ি। নদী তীরে রয়েছে কৃষককের আবাদ করা নানা রকম শাকসবজির ক্ষেত। প্রায় ৫শ’ ৫০ বিঘা আয়তনের স্বচ্ছ পানির এই বিলজুড়ে যেমন রয়েছে হাজারও মৎস্যজীবীর বিচরণ। তেমনি রয়েছে বক, চিল, মাছরাঙা, পান কৌড়ি, বালিহাঁসসহ বিভিন্ন পাখির বিচরণ ক্ষেত্র।
আর এই বিলকে ঘিরেই তৈরি হয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত চিনাদী বিল হয়ে উঠেছে প্রকৃতিপ্রেমী মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু। চিনাদী বিলকে ঘিরে পর্যটন শিল্পের বিকাশ ঘটানো গেলে স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টিসহ অর্থনৈতিক উন্নয়ন ঘটবে মনে করছেন স্থানীয় প্রশাসন। এরই মধ্যে স্থানীয় জেলা প্রশাসন এই স্থানটির নামকরণ করেছে ‘স্বপ্নচিনাদী’।
[caption id="attachment_1689" align="alignnone" width="800"]
ছবিঃ সংগৃহীত[/caption]
এছাড়া শীতকালে অতিথি পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠে এই বিল। জেলেদের সঙ্গে পাল্লা দিয়ে যেন ঝাঁকে ঝাঁকে পাখিরা কচুরিপানায় বসে মাছ শিকারে ব্যস্ত হয়ে উঠে। দলবেধে এসব পাখিদের ওড়াওড়ি নিমিষেই কেড়ে নেয় দর্শনার্থীদের মন। শীতকালীন এসব পাখির সৌন্দর্য্য দেখার জন্য ভীড় করেন স্থানীয় মানুষসহ দূরদূরান্তের পর্যটকরা। যান্ত্রিক কোলাহলমুক্ত এই দৃশ্যপটে পাখিসহ বিভিন্ন জীব বৈচিত্রের কারনে রক্ষা হচ্ছে পরিবেশ এর ভারসাম্য।
বিলের চারপাশের শস্য-শ্যামলা নয়নাভিরাম দৃশ্য ও নীল আকাশের নৈসর্গিক সৌন্দর্য্য দৃষ্টি কেড়েছে দর্শনার্থীদের। নৌকা কিংবা স্পিডবোটে বিলের বুকজুড়ে ভেসে বেড়ানো, অথবা বিলের তীরে পায়ে হেটে চিনাদি বিলের মনোরম দৃশ্য উপভোগ করে মুগ্ধ হচ্ছেন তারা। সন্ধ্যা নামার আগ মুহুর্তে আকাশের রংধনু চিনাদী বিলের পানির সাথে গড়ে তোলে মিতালী। অনেকে এখানে আসেন সরাসরি জেলেদের নিকট থেকে চিনাদী বিল থেকে ধরা দেশীয় প্রজাতির মাছ কিনতে। এই বিলের সুস্বাদু মাছের স্বাদের খ্যাতি রয়েছে রাজধানী ঢাকা পর্যন্ত।
[caption id="attachment_1690" align="alignnone" width="800"]
ছবিঃ সংগৃহীত[/caption]
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চিনাদী বিল প্রতিনিয়ত হাতছানি দিয়ে ডাকে পর্যটকদের। তাই প্রতিদিনই সকল বয়সী মানুষের ভীড়ে মুখর হয়ে উঠে চিনাদী বিলের পাড়।
ঈদ কিংবা অন্যসব উৎসবে নামে মানুষের ঢল। শিবপুর উপজেলার কোথাও উল্লেখযোগ্য বিনোদন কেন্দ্র না থাকায় এখানকার প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে আসেন দর্শনার্থীরা।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় , পর্যটক আকর্ষণের পাশাপাশি চিনাদী বিলের তীরে মৎস্য, কৃষিপণ্য আহরণ ও বিপণনের ব্যবস্থা করা গেলে তাদের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি এলাকার চিত্র অনেকাংশে পাল্টাবে। রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়ন করাসহ চিনাদী বিলকে একটি পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছেন তারা।
ছবিঃ সংগৃহীত[/caption]
নরসিংদী জেলার শিবপুর উপজেলা সদর থেকে ৮ কিলোমিটার পশ্চিমে দুলালপুর ইউনিয়নে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত একটি বিলের নাম চিনাদী বিল। মানিকদী, শিমুলিয়া, দুলালপুর, ভিটি চিনাদী ও দরগাহবন্দ, এই পাঁচ গ্রামের মিলনস্থলে অবস্থিত এই বিলের যেমন রয়েছে প্রাকৃতিক রূপ, তেমনি বিলের পানিতে রয়েছে দেশীয় প্রজাতির সু-স্বাদু মৎস্য সম্পদের ছড়াছড়ি। নদী তীরে রয়েছে কৃষককের আবাদ করা নানা রকম শাকসবজির ক্ষেত। প্রায় ৫শ’ ৫০ বিঘা আয়তনের স্বচ্ছ পানির এই বিলজুড়ে যেমন রয়েছে হাজারও মৎস্যজীবীর বিচরণ। তেমনি রয়েছে বক, চিল, মাছরাঙা, পান কৌড়ি, বালিহাঁসসহ বিভিন্ন পাখির বিচরণ ক্ষেত্র।
আর এই বিলকে ঘিরেই তৈরি হয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত চিনাদী বিল হয়ে উঠেছে প্রকৃতিপ্রেমী মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু। চিনাদী বিলকে ঘিরে পর্যটন শিল্পের বিকাশ ঘটানো গেলে স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টিসহ অর্থনৈতিক উন্নয়ন ঘটবে মনে করছেন স্থানীয় প্রশাসন। এরই মধ্যে স্থানীয় জেলা প্রশাসন এই স্থানটির নামকরণ করেছে ‘স্বপ্নচিনাদী’।
[caption id="attachment_1689" align="alignnone" width="800"]
ছবিঃ সংগৃহীত[/caption]
এছাড়া শীতকালে অতিথি পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠে এই বিল। জেলেদের সঙ্গে পাল্লা দিয়ে যেন ঝাঁকে ঝাঁকে পাখিরা কচুরিপানায় বসে মাছ শিকারে ব্যস্ত হয়ে উঠে। দলবেধে এসব পাখিদের ওড়াওড়ি নিমিষেই কেড়ে নেয় দর্শনার্থীদের মন। শীতকালীন এসব পাখির সৌন্দর্য্য দেখার জন্য ভীড় করেন স্থানীয় মানুষসহ দূরদূরান্তের পর্যটকরা। যান্ত্রিক কোলাহলমুক্ত এই দৃশ্যপটে পাখিসহ বিভিন্ন জীব বৈচিত্রের কারনে রক্ষা হচ্ছে পরিবেশ এর ভারসাম্য।
বিলের চারপাশের শস্য-শ্যামলা নয়নাভিরাম দৃশ্য ও নীল আকাশের নৈসর্গিক সৌন্দর্য্য দৃষ্টি কেড়েছে দর্শনার্থীদের। নৌকা কিংবা স্পিডবোটে বিলের বুকজুড়ে ভেসে বেড়ানো, অথবা বিলের তীরে পায়ে হেটে চিনাদি বিলের মনোরম দৃশ্য উপভোগ করে মুগ্ধ হচ্ছেন তারা। সন্ধ্যা নামার আগ মুহুর্তে আকাশের রংধনু চিনাদী বিলের পানির সাথে গড়ে তোলে মিতালী। অনেকে এখানে আসেন সরাসরি জেলেদের নিকট থেকে চিনাদী বিল থেকে ধরা দেশীয় প্রজাতির মাছ কিনতে। এই বিলের সুস্বাদু মাছের স্বাদের খ্যাতি রয়েছে রাজধানী ঢাকা পর্যন্ত।
[caption id="attachment_1690" align="alignnone" width="800"]
ছবিঃ সংগৃহীত[/caption]
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চিনাদী বিল প্রতিনিয়ত হাতছানি দিয়ে ডাকে পর্যটকদের। তাই প্রতিদিনই সকল বয়সী মানুষের ভীড়ে মুখর হয়ে উঠে চিনাদী বিলের পাড়।
ঈদ কিংবা অন্যসব উৎসবে নামে মানুষের ঢল। শিবপুর উপজেলার কোথাও উল্লেখযোগ্য বিনোদন কেন্দ্র না থাকায় এখানকার প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে আসেন দর্শনার্থীরা।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় , পর্যটক আকর্ষণের পাশাপাশি চিনাদী বিলের তীরে মৎস্য, কৃষিপণ্য আহরণ ও বিপণনের ব্যবস্থা করা গেলে তাদের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি এলাকার চিত্র অনেকাংশে পাল্টাবে। রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়ন করাসহ চিনাদী বিলকে একটি পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছেন তারা।বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

এই বিভাগের আরও