মাহি এখন ত্রিভুবন বিমানবন্দরে
২১ মার্চ ২০১৮, ০৪:১১ এএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ এএম
অনলাইন ডেস্ক
[caption id="attachment_2019" align="alignnone" width="640"]
ছবিঃসংগৃহীত[/caption]
১২ মার্চ নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার বিমানের মর্মান্তিক দুর্ঘটনার পর নেপালের চিত্র খানিকটা পাল্টে গেছে। নেপালের বিভিন্ন জায়গায় বাংলাদেশের নাটক, গানের ভিডিও ও চলচ্চিত্রের শুটিংয়ের সুবাদে সেখানকার নৈসর্গিক সৌন্দর্য আমাদের সামনে নানা রূপে উঠে এসেছে। কিন্তু দুর্ঘটনার পর ত্রিভুবন বিমানবন্দরটি হয়ে উঠেছে আতঙ্কের এক নাম। সেই আতঙ্ক পাশ কাটিয়েই অভিনেত্রী মাহিয়া মাহি সম্প্রতি নেপালে গেলেন শুটিংয়ে। নামলেন সেই ত্রিভুবন বিমানবন্দরেই। নেপালে মনে রেখো ছবির শুটিংয়ের ফাঁকে জানালেন তাঁর সেই অভিজ্ঞতার কথা।
ত্রিভুবন বিমানবন্দরের দুর্ঘটনায় ইউএস-বাংলার ক্রুসহ ৪৯ জন নিহত হয়েছেন। তার মধ্যে বাংলাদেশি আছেন ২৬ জন। দুর্ঘটনার পর থেকে নেপালে শুটিং কিংবা ভ্রমণের পরিকল্পনা নিয়ে অনেকেই ভাবছেন নতুন করে। ওই নির্দিষ্ট বিমানবন্দর নিয়ে অনেকের মনেই এখন আতঙ্ক। তবে আতঙ্ক থাকলেও সময়মতো কাজ শেষ করার তাগিদ থেকে ১৬ মার্চ শুটিং দল নিয়ে নেপালে যান মাহিয়া মাহি। এখনো আছেন সেখানে।
‘মনে রেখো’ ছবির চারটি গানের শুটিং চলছে নেপালের বিভিন্ন জায়গায়। গত রোববার বিকেলে নেপাল থেকে মাহি মুঠোফোনে জানান তাঁর অভিজ্ঞতার কথা। বলেন, ‘বিমানে তো অসংখ্যবারই চড়েছি, কিন্তু এবার বিমানে ওঠার আগে থেকে একটা ভয় কাজ করছিল মনে।’
ত্রিভুবন বিমানবন্দরেই নামে মাহি ও শুটিংয়ের দল বহনকারী বিমানটি। মাহি বলেন, ‘যখন জানতে পারলাম ত্রিভুবন বিমানবন্দরে আমরা নামছি, তখন ভয় লাগছিল। কোনো দিনই বিমানে বসে আমি নিচে রানওয়ের দিকে খেয়াল রাখিনি। এবারই প্রথম বিমান নামার সময় ভয়ে ভয়ে জানালা দিয়ে নিচের দিকে তাকাচ্ছিলাম।’
মাহির সঙ্গে ‘মনে রেখো’ ছবিতে অভিনয় করছেন ভারতের কলকাতার বনি সেনগুপ্ত। নেপালে তিনিও শুটিংয়ে অংশ নিচ্ছেন। শুটিং চলবে ২২ মার্চ পর্যন্ত। এই দলের সঙ্গে আছেন ভারতীয় নৃত্য পরিচালক আদিল শেখ।
‘মনে রেখো’ ছবিটি নিয়ে পরিচালক ওয়াজেদ আলী সুমন বলেন, ‘গানের কাজ শেষের পথে। বনির সামান্য ডাবিং বাকি আছে। আশা করছি এপ্রিল মাসে ছবিটি সেন্সরের জন্য জমা দিতে পারব।’
ছবিঃসংগৃহীত[/caption]
১২ মার্চ নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার বিমানের মর্মান্তিক দুর্ঘটনার পর নেপালের চিত্র খানিকটা পাল্টে গেছে। নেপালের বিভিন্ন জায়গায় বাংলাদেশের নাটক, গানের ভিডিও ও চলচ্চিত্রের শুটিংয়ের সুবাদে সেখানকার নৈসর্গিক সৌন্দর্য আমাদের সামনে নানা রূপে উঠে এসেছে। কিন্তু দুর্ঘটনার পর ত্রিভুবন বিমানবন্দরটি হয়ে উঠেছে আতঙ্কের এক নাম। সেই আতঙ্ক পাশ কাটিয়েই অভিনেত্রী মাহিয়া মাহি সম্প্রতি নেপালে গেলেন শুটিংয়ে। নামলেন সেই ত্রিভুবন বিমানবন্দরেই। নেপালে মনে রেখো ছবির শুটিংয়ের ফাঁকে জানালেন তাঁর সেই অভিজ্ঞতার কথা।
ত্রিভুবন বিমানবন্দরের দুর্ঘটনায় ইউএস-বাংলার ক্রুসহ ৪৯ জন নিহত হয়েছেন। তার মধ্যে বাংলাদেশি আছেন ২৬ জন। দুর্ঘটনার পর থেকে নেপালে শুটিং কিংবা ভ্রমণের পরিকল্পনা নিয়ে অনেকেই ভাবছেন নতুন করে। ওই নির্দিষ্ট বিমানবন্দর নিয়ে অনেকের মনেই এখন আতঙ্ক। তবে আতঙ্ক থাকলেও সময়মতো কাজ শেষ করার তাগিদ থেকে ১৬ মার্চ শুটিং দল নিয়ে নেপালে যান মাহিয়া মাহি। এখনো আছেন সেখানে।
‘মনে রেখো’ ছবির চারটি গানের শুটিং চলছে নেপালের বিভিন্ন জায়গায়। গত রোববার বিকেলে নেপাল থেকে মাহি মুঠোফোনে জানান তাঁর অভিজ্ঞতার কথা। বলেন, ‘বিমানে তো অসংখ্যবারই চড়েছি, কিন্তু এবার বিমানে ওঠার আগে থেকে একটা ভয় কাজ করছিল মনে।’
ত্রিভুবন বিমানবন্দরেই নামে মাহি ও শুটিংয়ের দল বহনকারী বিমানটি। মাহি বলেন, ‘যখন জানতে পারলাম ত্রিভুবন বিমানবন্দরে আমরা নামছি, তখন ভয় লাগছিল। কোনো দিনই বিমানে বসে আমি নিচে রানওয়ের দিকে খেয়াল রাখিনি। এবারই প্রথম বিমান নামার সময় ভয়ে ভয়ে জানালা দিয়ে নিচের দিকে তাকাচ্ছিলাম।’
মাহির সঙ্গে ‘মনে রেখো’ ছবিতে অভিনয় করছেন ভারতের কলকাতার বনি সেনগুপ্ত। নেপালে তিনিও শুটিংয়ে অংশ নিচ্ছেন। শুটিং চলবে ২২ মার্চ পর্যন্ত। এই দলের সঙ্গে আছেন ভারতীয় নৃত্য পরিচালক আদিল শেখ।
‘মনে রেখো’ ছবিটি নিয়ে পরিচালক ওয়াজেদ আলী সুমন বলেন, ‘গানের কাজ শেষের পথে। বনির সামান্য ডাবিং বাকি আছে। আশা করছি এপ্রিল মাসে ছবিটি সেন্সরের জন্য জমা দিতে পারব।’বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর

এই বিভাগের আরও