নরসিংদীতে যুবলীগ নেতা খুনের প্রতিবাদ ও বিচারের দাবীতে এক কিলোমিটার মানববন্ধন
০১ এপ্রিল ২০১৮, ১১:১৫ এএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ এএম
স্টাফ রিপোর্টার,নরসিংদী ॥
নরসিংদীতে শীলমান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সৈকত হত্যার প্রতিবাদে এক কিলোমিটার পর্যন্ত মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে আওয়ামী লীগ, যুবলীগ, এলাকাবাসি সহ নিহতের পরিবারের সদস্যরা অংশ নেন।
এসময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা যুবলীগ নেতা সৈকতকে হত্যার তীব্র নিন্দা জানান এবং হত্যার পর থেকে নিখোঁজ সৈকতের বন্ধু সুজনের সন্ধান দাবী করা হয়। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সৈকত হত্যার পর নরসিংদী শহরের ব্রাহ্মণপাড়া এলাকার রুবেলসহ তিনজনের নাম উল্লেখসহ ৭/৮জনকে আসামী করে শিবপুর মডেল থানায় মামলা দায়ের করে নিহতের বড় ভাই মোরশেদ আলম। মামলা দায়ের পর ৫ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেপ্তার করা হয়নি। পরিবারের অভিযোগ, পাওনা টাকা দিতে ব্যর্থ হওয়ায় গত শনিবার (২৪ মার্চ) নিহত যুবলীগ নেতা সৈকতের বন্ধু একই এলাকার সুজন সরকারকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় আসামীরা। হত্যা হওয়ার ৩ দিন আগেই টাকা লেনদেনের জের ধরে আসামীরা সৈকতকে হত্যার হুমকি দিয়েছিল। বিষয়টি সৈকত মা ও স্ত্রীকে জানিয়েছিলেন সে। এখন পর্যন্ত সুজনের সন্ধান পাওয়া যায়নি। সৈকতের লাশ পাওয়ার পর নিখোঁজ সুজন জীবিত না মৃত এই নিয়ে শংঙ্কায় রয়েছে তার স্বজনরা। দ্রুত এ হত্যাকা-ের বিচার করা না হলে এবং সুজনের সন্ধান পাওয়া না গেলে পরবর্তীতে কঠোর কর্মসূচী পালনের হুমকি দেয়া মানববন্ধনে। এ সময় নিহতের পরিবারের সদস্য, যুবলীগ নেতৃবৃন্দসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
নিখোঁজের একদিন পর গত মঙ্গলবার (২৭ মার্চ) সকালে শিবপুরের দক্ষিন পুরানদিয়া এলাকা থেকে হাত পা বাধাঁ অবস্থায় সদর উপজেলার শীলমান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সৈকত এর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নরসিংদী।
০১ এপ্রিল ২০১৮

০১ এপ্রিল ২০১৮বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর

এই বিভাগের আরও