ব্যাটিং গভীরতা আশা দেখাচ্ছে মাহমুদউল্লাহকে
২০ মে ২০১৮, ১০:১৮ এএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:০৯ পিএম
জুনের প্রথম সপ্তাহে দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। মাহমুদউল্লাহ মনে করেন, আসন্ন সিরিজে বাড়তি দায়িত্ব নিতে হবে ব্যাটসম্যানদের।
“ব্যাটসম্যানদের দায়িত্ব থাকবে যেন বোলারদের আমরা ভালো একটা পুঁজি দিতে পারি। আমরা জানি, ওদের বোলিংয়ে ভালো বৈচিত্র্য আছে। আমার মনে হয়, খুব ভালো একটা চ্যালেঞ্জিং সিরিজ হবে আমাদের জন্য।”
তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের মতো মাহমুদউল্লাহও লেগ স্পিনার রশিদ ও অফ স্পিনার মুজিবকে সিরিজ জয়ের পথে সবচেয়ে বড় হুমকি মনে করছেন।
“আমরা এরই মধ্যে ওদের বোলিংয়ের ভিডিও ফুটেজ দেখেছি। আমি মুজিবকে এখনও খেলিনি। রশিদকে খেলেছি। আফগানিস্তানের সাথে দেশের মাটিতে ওয়ানডে সিরিজে খেলার সময়ে ওকে খেলেছি।”
“ওদের বোলিং আক্রমণের যে বৈচিত্র্য আছে তার বিপরীতে আমাদের ব্যাটিংয়েরও ততটা গভীরতা আছে যে, ওই বোলিং মোকাবেলা করা সম্ভব। ব্যাটসম্যানদের সঠিকভাবে নিজেদের প্রয়োগ করতে হবে।”
আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ৮ নম্বরে রয়েছে আফগানিস্তান। বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে। মাহমুদউল্লাহর কাছে এই সিরিজ নিজেদের এগিয়ে নেওয়ার ভালো সুযোগ।
“আমি ব্যক্তিগতভবে মনে করি, টি টোয়েন্টি ক্রিকেটে বড় দল, ছোট দল বলতে কিছু নেই। নির্দিষ্ট দিনে ভালো ক্রিকেট খেলে যে কোনো দলকে হারানো সম্ভব। শ্রীলঙ্কায় যেভাবে হিসেবী ঝুঁকি নিয়ে খেলেছি সেভাবেই দেরাদুনে খেলতে হবে।”
বাংলাদেশের বোলিংও যথেষ্ট বৈচিত্র্যপূর্ণ। সাকিব আল হাসান, নাজমুল ইসলাম অপু আর মেহেদী হাসান মিরাজের স্পিনে অগাধ আস্থা মাহমুদউল্লাহর।
“আমাদের বোলিং বিভাগও ভালো করছে। সাকিব আছে, অপু আছে, মিরাজ আছে; আমাদের বোলিংয়েও বৈচিত্র্য আছে। যদি শক্তির কথা বলেন, বোলিংয়ে ওদের শক্তির চেয়ে আমাদের শক্তি ভিন্ন।”
আফগানিস্তানের বিপক্ষে মাত্র একটি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। ২০১৪ বিশ্বকাপের সেই ম্যাচে ৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন মাহমুদউল্লাহ। বোলিং পেলে এবারও আঁটসাঁট বোলিংয়ের লক্ষ্য তার।
“শ্রীলঙ্কায় তো আমি মোটামুটি নিয়মিত বোলিং করেছি। তবে আপাতত শুধু ফিটনেস ও ব্যাটিং নিয়ে কাজ করছি। কিছুদিনের মধ্যে বোলিং শুরু করবো।”
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

এই বিভাগের আরও