শিক্ষকরা ক্লাসে নিয়মিত পাঠদান করলে পড়াশোনার মান অবশ্যই ভালো হবে: এনবিআর চেয়ারম্যান
২৩ জুন ২০১৮, ০২:১২ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:১০ পিএম
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন ও ক্লাসে নিয়মিত পাঠদান করেন তাহলে শিক্ষার্থীদের পড়াশোনার মান অবশ্যই ভালো হবে।
শুক্রবার দুপুরে নরসিংদীর মাধবদীতে বালুসাইর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মেধাবী ও ক্রীড়া বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, জীবনে বড় হতে হলে পড়াশোনার বিকল্প নেই। তিনি সমাজের প্রতিষ্ঠিত বিভিন্ন ব্যক্তিদের উদ্ধৃতি টেনে বলেন, জীবনে যারাই প্রতিষ্ঠিত হয়েছেন প্রত্যেকেই কষ্ট করে পড়াশোনা করেই প্রতিষ্ঠিত হয়েছেন। তাই প্রত্যেক ছাত্র-ছাত্রীকে ভালো ফলাফলের লক্ষ্যে ভালোভাবে পড়াশোনা করতে হবে। এসময় তিনি মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশোনা শেষে ভবিষ্যতে ভালো চাকুরীর ব্যবস্থায়ও ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। নরসিংদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনজুর এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোঃ বাইতুল আমিন ভূঁইয়া (পিআরএল), নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজা, মহিষাশুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ এনামুল হক শাহিন প্রমূখ।
অনুষ্ঠানে আলোচনা শেষে স্কুলের শ্রেণিভিত্তিক মেধাবী ও ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শুক্রবার দুপুরে নরসিংদীর মাধবদীতে বালুসাইর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মেধাবী ও ক্রীড়া বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, জীবনে বড় হতে হলে পড়াশোনার বিকল্প নেই। তিনি সমাজের প্রতিষ্ঠিত বিভিন্ন ব্যক্তিদের উদ্ধৃতি টেনে বলেন, জীবনে যারাই প্রতিষ্ঠিত হয়েছেন প্রত্যেকেই কষ্ট করে পড়াশোনা করেই প্রতিষ্ঠিত হয়েছেন। তাই প্রত্যেক ছাত্র-ছাত্রীকে ভালো ফলাফলের লক্ষ্যে ভালোভাবে পড়াশোনা করতে হবে। এসময় তিনি মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশোনা শেষে ভবিষ্যতে ভালো চাকুরীর ব্যবস্থায়ও ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। নরসিংদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনজুর এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোঃ বাইতুল আমিন ভূঁইয়া (পিআরএল), নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজা, মহিষাশুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ এনামুল হক শাহিন প্রমূখ।
অনুষ্ঠানে আলোচনা শেষে স্কুলের শ্রেণিভিত্তিক মেধাবী ও ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

এই বিভাগের আরও