জনগণ এমপিদের নিকট ভাত কাপড় চায় না : সিরাজুল ইসলাম মোল্লা এমপি
১৪ অক্টোবর ২০১৮, ০৪:৫৪ এএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:১৪ পিএম
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা বলেছেন, জনগণ এমপিদের নিকট ভাত কাপড় চান না। জনগণ চায় আইনশৃঙ্খলাসহ এলাকার সার্বিক উন্নয়ন। ২০১৪ সালে এমপি নির্বাচিত হওয়ার পর থেকে আমি শিবপুরের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। জনগণের চাহিদা অনুযায়ী বেশিরভাগ উন্নয়ন কাজ সমাপ্ত করতে পেরেছি। অনেকে বলতেন, আমি এমপি হওয়ার আমাকে এলাকায় পাওয়া যাবে না। এখন আপনারাই বলেন, এমপি নির্বাচিত হওয়ার পর থেকে আমি এলাকায় ছিলাম কি না? আগামী নির্বাচনে আপনারা যদি নৌকা প্রতিকে আমাকে আবারও বিজয়ী করেন শিবপুর উপজেলাকে দেশের একটি মডেল উপজেলায় পরিণত করবো।
শুক্রবার (১২ অক্টোবর) বিকালে শিবপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের ত্রিশা বাজারে জামে মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এর আগে তিনি বাঘাব ইউনিয়নে অপর একটি মসজিদের ভিত্তিপ্রস্থও স্থাপন করেন।
সিরাজ মোল্লা বলেন, এমন কোন ক্ষেত্র নেই, যেক্ষেত্রে শেখ হাসিনা সরকারের উন্নয়নের ছোঁয়া লাগেনি। রাস্তাঘাট, ঘরে ঘরে বিদ্যুৎ, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলার উন্নয়ন, নদীনালা খনন, ধর্মীয় প্রতিষ্ঠানসহ সর্বক্ষেত্রে বর্তমান সরকারের ব্যাপক উন্নয়নের কারণেই বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
আয়ুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মসজিদ কমিটির সভাপতি আব্দুস ছাত্তার ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন সরকার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা শহিদুল আলম, তাঁতীলীগের সভাপতি আব্দুল মান্নান জাকারিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি হাফিজ আহমেদ সরকারসহ উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা বলেছেন, জনগণ এমপিদের নিকট ভাত কাপড় চান না। জনগণ চায় আইনশৃঙ্খলাসহ এলাকার সার্বিক উন্নয়ন। ২০১৪ সালে এমপি নির্বাচিত হওয়ার পর থেকে আমি শিবপুরের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। জনগণের চাহিদা অনুযায়ী বেশিরভাগ উন্নয়ন কাজ সমাপ্ত করতে পেরেছি। অনেকে বলতেন, আমি এমপি হওয়ার আমাকে এলাকায় পাওয়া যাবে না। এখন আপনারাই বলেন, এমপি নির্বাচিত হওয়ার পর থেকে আমি এলাকায় ছিলাম কি না? আগামী নির্বাচনে আপনারা যদি নৌকা প্রতিকে আমাকে আবারও বিজয়ী করেন শিবপুর উপজেলাকে দেশের একটি মডেল উপজেলায় পরিণত করবো।
শুক্রবার (১২ অক্টোবর) বিকালে শিবপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের ত্রিশা বাজারে জামে মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এর আগে তিনি বাঘাব ইউনিয়নে অপর একটি মসজিদের ভিত্তিপ্রস্থও স্থাপন করেন।
সিরাজ মোল্লা বলেন, এমন কোন ক্ষেত্র নেই, যেক্ষেত্রে শেখ হাসিনা সরকারের উন্নয়নের ছোঁয়া লাগেনি। রাস্তাঘাট, ঘরে ঘরে বিদ্যুৎ, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলার উন্নয়ন, নদীনালা খনন, ধর্মীয় প্রতিষ্ঠানসহ সর্বক্ষেত্রে বর্তমান সরকারের ব্যাপক উন্নয়নের কারণেই বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
আয়ুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মসজিদ কমিটির সভাপতি আব্দুস ছাত্তার ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন সরকার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা শহিদুল আলম, তাঁতীলীগের সভাপতি আব্দুল মান্নান জাকারিয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি হাফিজ আহমেদ সরকারসহ উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

এই বিভাগের আরও