নরসিংদীতে নেশাগ্রস্ত ছেলের বিরুদ্ধে পিতাকে পিটিয়ে হত্যার অভিযোগ
০৯ নভেম্বর ২০১৮, ০১:১৯ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পিএম
স্টাফ রিপোর্টার
নরসিংদীতে নেশাগ্রস্ত ছেলে কর্তৃক ফজলুল করিম (৫৫) এক পিতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে নরসিংদী পৌর শহরের চৌয়ালা তালতলা এলাকায় এ হত্যার ঘটনা ঘটেছে। এঘটনায় অভিযুক্ত মাসুম মিয়া (২২) নামের এক ছেলেকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মুদি দোকানি ফজলুল করিমের তিন ছেলের মধ্যে দুই ছেলে মাসুম ও মামুন দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত। চার বছর আগে স্ত্রী মারা গেলে ফজলুল করিম দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে সম্পত্তি লিখে দেয়ার জন্য পিতাকে চাপ দিয়ে আসছিলো দুই ছেলে। কিন্তু তারা নেশাগ্রস্ত হওয়ায় সম্পত্তি লিখে দেয়ায় অসম্মতি জানান তিনি। এনিয়ে পিতা-পুত্রদের মধ্যে বিরোধ চলে আসছিল।
শুক্রবার সকালে ফজলুল করিম বাড়ির সামনের সড়কে গেলে ছোট ছেলে মাসুমের উপস্থিতিতে বড় ছেলে মামুন তার উপর হামলা চালায়। এসময় ছেলের এলাপাতাড়ি রডের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। এঘটনায় অভিযুক্ত ছেলে মাসুম মিয়া (২২) কে আটক করলেও অপর ছেলে মামুন মিয়া পলাতক রয়েছে।
শুক্রবার সকালে ফজলুল করিম বাড়ির সামনের সড়কে গেলে ছোট ছেলে মাসুমের উপস্থিতিতে বড় ছেলে মামুন তার উপর হামলা চালায়। এসময় ছেলের এলাপাতাড়ি রডের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। এঘটনায় অভিযুক্ত ছেলে মাসুম মিয়া (২২) কে আটক করলেও অপর ছেলে মামুন মিয়া পলাতক রয়েছে।বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর

এই বিভাগের আরও