নরসিংদী-৩ (শিবপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন সিরাজুল ইসলাম মোল্লা এমপি
১০ নভেম্বর ২০১৮, ১২:৫৮ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:১৬ পিএম
নিজস্ব প্রতিবেদক
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নরসিংদী-৩ (শিবপুর) আসন থেকে মনোনয়ন ফরম কিনেছেন বর্তমান এমপি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা।
শুক্রবার (৯ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের নির্বাচনী অফিস থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম কিনেন তিনি। তার মনোনয়ন ক্রয়কে কেন্দ্র করে উচ্ছ্বসিত স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, সিরাজুল ইসলাম মোল্লা এমপি নির্বাচিত হওয়ার পর এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ করেছেন। তার বিরুদ্ধে কোন অনিয়ম দুর্নীতির অভিযোগ না থাকায় একজন ক্লীন ইমেজের নেতা হিসেবে আসন্ন নির্বাচনে তাকে মনোনয়ন দিলে এ আসনে বিজয় অর্জন করা সম্ভব হবে।
সিরাজুল ইসলাম মোল্লা চায়না বাংলা সিরামিকস এর ব্যবস্থাপনা পরিচালক, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপদেষ্টা, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কীয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, প্রাইম ব্যাংক নির্বাহী কমিটির চেয়ারম্যান, পিপলস ইউনিভার্সিটির চেয়ারম্যান, সিরামিক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ সিরামিক ওয়্যারস ম্যানুফেকচারার্স এসোসিয়েশন (বিসিএমইএ) এর প্রেসিডেন্টসহ বিভিন্ন সংগঠনের দায়িত্ব পালন করছেন।
দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে (হাঁস মার্কা) নির্বাচনে অংশগ্রহণ করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শিল্পপতি মো. সিরাজুল ইসলাম মোল্লা।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নরসিংদী-৩ (শিবপুর) আসন থেকে মনোনয়ন ফরম কিনেছেন বর্তমান এমপি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা।
শুক্রবার (৯ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের নির্বাচনী অফিস থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম কিনেন তিনি। তার মনোনয়ন ক্রয়কে কেন্দ্র করে উচ্ছ্বসিত স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, সিরাজুল ইসলাম মোল্লা এমপি নির্বাচিত হওয়ার পর এলাকায় ব্যাপক উন্নয়ন কাজ করেছেন। তার বিরুদ্ধে কোন অনিয়ম দুর্নীতির অভিযোগ না থাকায় একজন ক্লীন ইমেজের নেতা হিসেবে আসন্ন নির্বাচনে তাকে মনোনয়ন দিলে এ আসনে বিজয় অর্জন করা সম্ভব হবে।
সিরাজুল ইসলাম মোল্লা চায়না বাংলা সিরামিকস এর ব্যবস্থাপনা পরিচালক, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপদেষ্টা, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কীয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, প্রাইম ব্যাংক নির্বাহী কমিটির চেয়ারম্যান, পিপলস ইউনিভার্সিটির চেয়ারম্যান, সিরামিক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ সিরামিক ওয়্যারস ম্যানুফেকচারার্স এসোসিয়েশন (বিসিএমইএ) এর প্রেসিডেন্টসহ বিভিন্ন সংগঠনের দায়িত্ব পালন করছেন।
দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে (হাঁস মার্কা) নির্বাচনে অংশগ্রহণ করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শিল্পপতি মো. সিরাজুল ইসলাম মোল্লা।বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

এই বিভাগের আরও