নরসিংদী-৪ আসন মনোনয়ন প্রত্যাশী আসলাম সানীর বিশেষ উদ্যোগ : মাসব্যাপী সরকারের উন্নয়নের অগ্রযাত্রার ভ্রাম্যমান প্রামান্য চিত্র প্রদর্শনের উদ্বোধন
১০ নভেম্বর ২০১৮, ০১:০২ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:১৬ পিএম
নিজস্ব প্রতিবেদকঃ
নরসিংদী-৪ আসনে সরকারের উন্নয়নের অগ্রযাত্রার ভ্রাম্যমান প্রামান্য চিত্র মাসব্যাপী প্রদর্শনীর বিশেষ উদ্যোগ নিয়েছেন আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশী অহিদুল হক আসলাম সানী। শুক্রবার বিকেলে বেলাব উপজেলার বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় চরউজিলাব ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে তাঁর উদ্বোধন করা হয়। এর আগে তিনি বেলাব কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় শেষে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করে দোআ প্রার্থনা করেন।
স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমান সরকারের গত দশ বছরের উন্নয়নের বার্তা জনগনের দোড়গোড়ায় পৌঁছে দিতে মাসব্যাপী ভ্রাম্যমান প্রামান্যচিত্র প্রদর্শনীর আয়োজন করেন অহিদুল হক আসলাম সানী। তিনি বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাবেক সহ সভাপতি, বিকেএমইর সাবেক সিনিয়র সহ সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা। তিনি নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। এসময় তিনি দলীয় মনোনয়ন পাওয়ার আশা ব্যক্ত করে শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রার সঙ্গে মনোহরদী বেলাববাসীকে যুক্ত করবেন বলে এলাকাবাসীকে আশ্বাস দেন।
অহিদুল হক আসলাম সানী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিগত দশ বছরের উন্নয়নের অগ্রযাত্রা প্রামান্যচিত্রের মাধ্যমে এ এলাকার সাধারণ মানুষকে অবগত করার জন্যই আমার এই উদ্যোগ। এতে করে জনগন বর্তমান সরকারের উন্নয়নের চিত্র জানতে পারবে।
চরউজিলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আব্দুর রউফ সরদার, বেলাব উপজেলা আওয়ামী লীগের সভাপতি শমসের জামান ভূইয়া লিটন, নারায়নপুর ইউপি চেয়ারম্যান মোসলেহ উদ্দিন খান সেন্টু, সররাবাদ ইউপি চেয়ারম্যান জাকির হোসেন স্বপন, বেলাব ইউপি চেয়ারম্যান মো. গোলাপ মিয়া, আমলাব ইউপি চেয়ারম্যান পরশ মোল্লা, চরউজিলাব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, বিন্নাবাইদ ইউপি আওয়ামী লীগের সভাপতি গোলাপ মিয়া, চরউজিলাব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম আলকাছ, পাটুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর ও সাধারন সম্পাদক সাধন ভূইয়া প্রমুখ।
স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমান সরকারের গত দশ বছরের উন্নয়নের বার্তা জনগনের দোড়গোড়ায় পৌঁছে দিতে মাসব্যাপী ভ্রাম্যমান প্রামান্যচিত্র প্রদর্শনীর আয়োজন করেন অহিদুল হক আসলাম সানী। তিনি বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাবেক সহ সভাপতি, বিকেএমইর সাবেক সিনিয়র সহ সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা। তিনি নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। এসময় তিনি দলীয় মনোনয়ন পাওয়ার আশা ব্যক্ত করে শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রার সঙ্গে মনোহরদী বেলাববাসীকে যুক্ত করবেন বলে এলাকাবাসীকে আশ্বাস দেন।
অহিদুল হক আসলাম সানী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিগত দশ বছরের উন্নয়নের অগ্রযাত্রা প্রামান্যচিত্রের মাধ্যমে এ এলাকার সাধারণ মানুষকে অবগত করার জন্যই আমার এই উদ্যোগ। এতে করে জনগন বর্তমান সরকারের উন্নয়নের চিত্র জানতে পারবে।
চরউজিলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আব্দুর রউফ সরদার, বেলাব উপজেলা আওয়ামী লীগের সভাপতি শমসের জামান ভূইয়া লিটন, নারায়নপুর ইউপি চেয়ারম্যান মোসলেহ উদ্দিন খান সেন্টু, সররাবাদ ইউপি চেয়ারম্যান জাকির হোসেন স্বপন, বেলাব ইউপি চেয়ারম্যান মো. গোলাপ মিয়া, আমলাব ইউপি চেয়ারম্যান পরশ মোল্লা, চরউজিলাব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, বিন্নাবাইদ ইউপি আওয়ামী লীগের সভাপতি গোলাপ মিয়া, চরউজিলাব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম আলকাছ, পাটুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর ও সাধারন সম্পাদক সাধন ভূইয়া প্রমুখ।বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

এই বিভাগের আরও