নরসিংদী-৪ আসনে মনোনয়ন জমা দিলেন এ এইচ আসলাম সানী
১১ নভেম্বর ২০১৮, ০১:৫৩ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:১৬ পিএম
নিজস্ব প্রতিবেদক
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএকএমই’র সাবেক প্রথম সহ-সভাপতি এ এইচ আসলাম সানী (সিআইপি)। রবিবার (১১ নভেম্বর) বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে তিনি মনোনয়ন জমা দেন। এসময় নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসন থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা তার সঙ্গে ছিলেন।
এর আগে শনিবার তার মনোনয়ন ফরম কেনা উপলক্ষে ৪০টি বাসযোগে তার নির্বাচনী এলাকা নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসন থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সাধারণ মানুষ ঢাকায় আওয়ামী লীগ দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় এলাকায় জড়ো হন। তিনি মনোনয়ন কেনায় হাজারো নেতাকর্মী উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় এ এইচ আসলাম সানীর নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় এলাকায় মিছিল করেন।
ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ক্রোনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ আসলাম সানী তিন তিনবারের নির্বাচিত সিআইপি। তিনি বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহসভাপতি, বিকেএমইএর সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও ক্রোনী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে রয়েছেন।
দানবীর ও সৎ মানুষ হিসেবে পরিচিত আসলাম সানীর জয়গান এবার বেলাব-মনোহরদী আসনের দলীয় নেতাকর্মী ও ভোটারদের মুখে মুখে। এদিকে সংসদ নির্বাচন সামনে রেখে বেলাব ও মনোহরদীর প্রতিটি ইউনিয়ন ও গ্রামে প্রচার চালাচ্ছেন আসলাম সানী। ব্যানার, ফেস্টুন ও পোস্টারে দুই উপজেলার বিভিন্ন এলাকায় বর্তমান সরকারের নানা উন্নয়নের চিত্র তুলে ধরছেন আসলাম সানী। এছাড়া নরসিংদী-৪ আসনে সরকারের উন্নয়নের অগ্রযাত্রার মাসব্যাপী ভ্রাম্যমান প্রামান্যচিত্র প্রদর্শনীর বিশেষ উদ্যোগ নিয়েছেন তিনি।
এর আগে শনিবার তার মনোনয়ন ফরম কেনা উপলক্ষে ৪০টি বাসযোগে তার নির্বাচনী এলাকা নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসন থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সাধারণ মানুষ ঢাকায় আওয়ামী লীগ দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় এলাকায় জড়ো হন। তিনি মনোনয়ন কেনায় হাজারো নেতাকর্মী উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় এ এইচ আসলাম সানীর নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় এলাকায় মিছিল করেন।
ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ক্রোনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ আসলাম সানী তিন তিনবারের নির্বাচিত সিআইপি। তিনি বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহসভাপতি, বিকেএমইএর সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও ক্রোনী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে রয়েছেন।
দানবীর ও সৎ মানুষ হিসেবে পরিচিত আসলাম সানীর জয়গান এবার বেলাব-মনোহরদী আসনের দলীয় নেতাকর্মী ও ভোটারদের মুখে মুখে। এদিকে সংসদ নির্বাচন সামনে রেখে বেলাব ও মনোহরদীর প্রতিটি ইউনিয়ন ও গ্রামে প্রচার চালাচ্ছেন আসলাম সানী। ব্যানার, ফেস্টুন ও পোস্টারে দুই উপজেলার বিভিন্ন এলাকায় বর্তমান সরকারের নানা উন্নয়নের চিত্র তুলে ধরছেন আসলাম সানী। এছাড়া নরসিংদী-৪ আসনে সরকারের উন্নয়নের অগ্রযাত্রার মাসব্যাপী ভ্রাম্যমান প্রামান্যচিত্র প্রদর্শনীর বিশেষ উদ্যোগ নিয়েছেন তিনি।বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

এই বিভাগের আরও