নরসিংদীর ৫টি আসনে ৩ দিনে বিএনপির মনোনয়ন কিনলেন ২৪ জন
১৬ নভেম্বর ২০১৮, ১২:১১ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:১৭ পিএম
নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর ৫ টি আসনে গত তিনদিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন কিনলেন ২৪ জন মনোনয়ন প্রত্যাশী। এরমধ্যে ১১ জনই নরসিংদী-৫ (রায়পুরা) আসনে। নরসিংদী ১ (সদর) আসনে মনোনয়ন কিনেছেন ২ জন। তারা হলেন- বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, সাবেক এমপি সামসুদ্দীন আহমেদ এছাক পুত্র, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হারুন অর রশিদ।
নরসিংদী ২ (পলাশ) আসনে একমাত্র বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
নরসিংদী-৩ (শিবপুর) আসনে বিএনপি দলীয় মনোনয়ন ফরম কিনলেন ৭ মনোনয়ন প্রত্যাশী। এরমধ্যে রয়েছেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাষ্টার, জেলা বিএনপির সহ সভাপতি ও নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর এলাহী, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হারিস রিকাবদার কালা মিয়া, বেগম খালেদা জিয়ার আইনজীবী এড. সানাউল্লাহ মিয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি গোলাম মোস্তফা, বিএনপির সহ আইন বিষয়ক এডভোকেট ইকবাল হোসেন।
নরসিংদী ৪ (মনোহরদী-বেলাব) আসনে মনোনয়ন ফরম ক্রয় করেছেন ৩ জন। এরমধ্যে সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল, কেন্দ্রীয় বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সস্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।
নরসিংদী ৫ (রায়পুরা) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১১ জন। এরা হলেন-কেন্দ্রিয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপজেলা বিএনপির সভাপতি একে নেছার উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, রায়পুরা উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি এম.এন জামান, সাবেক সভাপতি জামাল আহমেদ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুর রহমান, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা এডভোকেট কাজী নজরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি মো: শাহআলম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, ইফতেখার হোসেন ভূঁইয়া ইতু, রফিকুল আমিন ভূঁইয়া রুহেল।বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

এই বিভাগের আরও