নরসিংদী ১ আসনে আওয়ামী লীগ প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলামের গণসংযোগ

১৩ ডিসেম্বর ২০১৮, ০৭:০৮ এএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পিএম


নরসিংদী ১ আসনে আওয়ামী লীগ প্রার্থী পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলামের গণসংযোগ
নিজস্ব প্রতিবেদক॥ নরসিংদী-১ আসনে গণসংযোগ করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত তিনি নির্বাচনী এলাকার মাধবদী পৌরসভা ও পাশ্ববর্তী ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পাড়া মহল্লায় গণসংযোগ করেন। এসময় লিফলেট বিতরণ করে বিগত ১০ বছরে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে আবারও তাকে নৌকা প্রতীকে বিজয়ী করার অনুরোধ জানান তিনি। পাশাপাশি নরসিংদীর নির্বাচন পূর্ব পরিস্থিতি দেশের অন্য যে কোন জেলার তুলনায় স্বাভাবিক আছে বলে দাবী করেন।


এই বিভাগের আরও