বিএনপি কোন রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ বিরোধী প্ল্যাটফর্ম মাত্র: শিল্পমন্ত্রী
১১ জানুয়ারি ২০১৯, ০৩:১৮ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:২৪ পিএম
নিজস্ব প্রতিবেদক
বিএনপিকে একটি আওয়ামী লীগ বিরোধী প্ল্যাটফর্ম উল্লেখ করে এটাকে কোন রাজনৈতিক দল মনে করেন না বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তিনি বলেন, তারা একেক সময় একেকভাবে আবির্ভূত হয় শুধুমাত্র আওয়ামী লীগের বিরোধিতার জন্য, তারা জনবিচ্ছিন্ন হয়ে যাবে।
শুক্রবার (১১ জানুয়ারি) দুপুরে নরসিংদী সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।
এসময় তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকারের যে মহাপরিকল্পনা রয়েছে তা বাস্তবায়নে কাজ করতে হবে।
মন্ত্রী হিসেবে শিল্পমন্ত্রণালয়ে বর্তমান সরকারের ধারাবাহিক সফলতাকে এগিয়ে নেয়ার জন্য কাজ করে যাবো। জাতি আমাদের রায় দিয়েছে উন্নয়নের পক্ষে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া ও বাস্তবায়ন করাই প্রধান লক্ষ্য থাকবে।

নিজ নির্বাচনী এলাকা নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) তথা শিল্পসমৃদ্ধ নরসিংদী জেলা নিয়ে পরিকল্পনার কথা বলতে গিয়ে তিনি বলেন, এলাকায় কর্মসংস্থানের লক্ষে কাজ করে যাবো। নরসিংদীতে সারকারখানা, তাপ বিদ্যুৎ কেন্দ্রসহ সরকারের বেশ কিছু শিল্পকারখানা নিয়ে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। তা বাস্তবায়নে কাজ করে যাবো।

এরআগে মন্ত্রী সার্কিট হাউজে পৌছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় নরসিংদী-৩(শিবপুর) আসনের সাংসদ জহিরুল হক ভূঁইয়া মোহন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়া, জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ, পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামানসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। বিকালে তিনি নির্বাচনী এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি