নরসিংদীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা
১৫ জানুয়ারি ২০১৯, ০২:৫৩ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০২:২৪ পিএম
নিজস্ব প্রতিবেদক
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২য় রাউন্ড উদ্যাপন সফলভাবে সম্পন্ন করতে সাংবাদিকদের সমন্বয়ে ওরিয়েন্টেশন কর্মশালা করেছে নরসিংদী সিভিল সার্জন অফিস। মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে সিভিল সার্জন সেমিনার রুমে এই কর্মশালার আয়োজন করা হয়। আগামী ১৯ জানুয়ারি ক্যাম্পেইনটি বাস্তবায়ন করবে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রং এর ও ১২ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত বয়সী শিশুদের লাল রংয়ের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার মোট ১৭ শত ৮২টি কেন্দ্রে ২ জন করে স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রতি ইউনিয়নে ১ জন ও প্রতি ওয়ার্ডে ৩ জন স্বাস্থ্যকর্মী এ কার্যক্রম তদারকি করবেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী সিভিল সার্জন ডা. মো. হেলালুদ্দিন। ওরিন্টেশন কর্মশালায় তথ্য উপস্থাপন করেন, ডা. মো. আবু কাউছার সুমন। কর্মশালায় নরসিংদীর ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি