উপজেলা পরিষদ নির্বাচন: নরসিংদীর ছয় উপজেলায় আ’লীগের চেয়ারম্যান প্রার্থী মনোনীত
২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:৫০ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পিএম
নিজস্ব প্রতিবেদক
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নরসিংদীর ছয় উপজেলায় চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। রবিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে দলীয় সভানেত্রীর কার্যালয়ে দলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ প্রার্থীদের হাতে মনোনয়নপত্র তুলে দেন।
মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে তিনজন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দুইজন সাবেক চেয়ারম্যান, একজন নতুন মুখ। জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা এ তথ্য নিশ্চিত করেছেন।
মনোনয়ন প্রাপ্ত এসব প্রার্থীর মধ্যে রয়েছেন, নরসিংদী সদর উপজেলায় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, চিনিশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়া, পলাশ উপজেলায় বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন, শিবপুর উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ, মনোহরদী উপজেলায় বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু, বেলাব উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা
চেয়ারম্যান সমশের জামান ভূঁইয়া রিটন ও রায়পুরা উপজেলায় বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী।
নির্বাচন কমিশনের তৃতীয় ধাপের তফসিল অনুযায়ী ২৬ ফেব্রুয়ারি প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। জেলার ৬ উপজেলায় ভোটগ্রহণ হবে ২৪ মার্চ।
বিভাগ : নরসিংদীর খবর
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর