নরসিংদীর ৮ ইউনিয়ন পরিষদকে অ্যাম্বুল্যান্স হস্তান্তর
২১ মে ২০১৯, ০৩:২৬ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পিএম
নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীতে নাগরিক সেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে জেলার আটটি ইউনিয়ন পরিষদকে অ্যাম্বুল্যান্স হস্তান্তর করেছে জেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব অ্যাম্বুল্যান্স হস্তান্তর করেন।
অ্যাম্বুলেন্স প্রাপ্ত ইউনিয়ন পরিষদগুলো হলো, শিবপুরের পুটিয়া, আইয়ুবপুর, নরসিংদী সদরের শীলমান্দি, পাইকারচর, পাঁচদোনা, আলোকবালী, রায়পুরার শ্রীনগর ও মনোহরদীর একদুয়ারিয়া।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় বাসিন্দাদের কাছে দ্রুত স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে বিশ্ব ব্যাংক ও বাংলদেশ সরকারের এলজিএসপি-৩ প্রকল্পের ২০১৭-১৮ অর্থ বছরের বরাদ্দ থেকে জেলা প্রশাসকের বিশেষ উদ্যোগে প্রাথমিক পর্যায়ে তিনটি উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে দুটি নৌ অ্যাম্বুল্যান্সসহ মোট ৮টি অ্যাম্বুল্যান্স হস্তান্তর করা হয়। ইউনিয়ন পরিষদের পক্ষে ইউপি চেয়ারম্যানগণ অ্যাম্বুল্যান্স গ্রহণ করেন।
নরসিংদী স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ড. মাহবুব উল করিমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুষমা সুলতানাসহ অন্যান্যরা।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার