২২ জুন নরসিংদীসহ সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
১৮ জুন ২০১৯, ০৩:২৩ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ এএম
নিজস্ব প্রতিবেদক ॥
সারা দেশের ন্যায় নরসিংদী জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন করা হবে আগামী শনিবার (২২ জুন)। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছর বয়সী সব শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
ক্যাম্পেইনটি বাস্তবায়ন করবে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করতে নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ে সাংবাদিকদের সমন্বয়ে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) দুপুর ১২টায় সিভিল সার্জন কার্যালয়ের সেমিনার কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জেলার ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. হেলাল উদ্দিন জানান, জেলার ৭২টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়নে ২৪টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এসময় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ১টি করে নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ২টি নীল রংয়ের এ ক্যাপসুল খাওয়ানো হবে। এসময় পাতলা পায়খানা, বমি, ঠান্ডায় আক্রান্ত দুর্বল ও অসুস্থ কোন শিশুকে টিকা খাওয়ানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার জন্য পরামর্শ দেন তিনি।
জেলার প্রতি ইউনিয়নে ১ জন ও প্রতি ওয়ার্ডে ৩ জন স্বাস্থ্যকর্মী এ কার্যক্রম তদারকি করবেন। এছাড়া প্রতি কেন্দ্রে ২ জন স্বেচ্ছাসেবক টিকা খাওয়ানোর দায়িত্ব পালন করবেন বলে জানানো হয় কর্মশালায়।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার