প্রবীণদের মেধা নতুনদের জন্য পথপ্রদর্শক: জেলা প্রশাসক
০৩ জুলাই ২০১৯, ০৬:৫৬ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ এএম
নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেছেন, আমরা যারা সরকারের কর্মচারী হিসেবে আছি, তাদের প্রত্যেককে নিয়ম অনুযায়ী অবসর গ্রহণ করতে হবে। আর যারা অবসর গ্রহণ করেন তারা প্রবীণ। আর প্রবীণদের মেধা নতুন কর্মচারীদের পথপ্রদর্শক হিসেবে কাজ করে। তাই প্রবীণদের জন্য কিছু করতে পারাটা একটি সফলতা।
বুধবার (৩ জুলাই) সকালে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতি নরসিংদী শাখার “অবসর ভবন” নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নরসিংদীর এই কর্মচারী কল্যাণ সমিতি বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে সারাদেশে একাধিবার প্রথম স্থান দখল করেছে। তাদের সামাজিক কার্যক্রমগুলো নি:সন্দেহে প্রশংসনীয়। এতে দেশব্যাপী সমিতির সুনাম ছড়িয়ে পড়েছে। আজকের এই ভবন নির্মাণ কাজের ফলে সমিতির অফিস তৈরী হলে তাদের কার্যক্রমের গতি আরো বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করছি।
সমিতির সভাপতি প্রফেসর গোলাম মোস্তাফা মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ আইন সমিতির সভাপতি এড. আফজাল উল মুনির। সমিতির সাবেক সভাপতি প্রফেসর মোহাম্মদ আলীর উপস্থাপনায় এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল আউয়াল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুষমা সুলতানা, নরসিংদী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তারেক মোহাম্মদ লুৎফর রহমান, সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলার সভাপতি সাধারণ সম্পাদকসহ সদস্যগণ। আলোচনা শেষে মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে অবসর ভবন নির্মাণ কাজের উদ্বাধন করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার