জেলা গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ১৪৭০ পিস ইয়াবাসহ আটক ৮
০৩ আগস্ট ২০১৯, ১১:০২ পিএম | আপডেট: ১০ জুলাই ২০২৬, ১০:০৩ পিএম
তৌহিদুর রহমানঃ
নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে জেলার বিভিন্ন স্থান হতে ১৪৭০ পিছ ইয়াবাসহ ৮ জন কে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার থেকে শুক্রবার এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা এই তথ্য নিশ্চিত করেছেন।
গোয়েন্দা পুলিশ জানায়, গত শুক্রবার উপ-পরিদর্শক মোস্তাক আহম্মেদ সদর থানাধীন বানিয়াছল এলাকা হতে মাদক ব্যবসায়ী দম্পতি মাহফুজুর রহমান প্রদীপ(৩৫) ও মোসাঃ তাসলিমা আক্তার(২৬) কে ১হাজার পিস ইয়াবাসহ আটক করে।
উপ-পরিদর্শক আব্দুল গাফফার পিপিএম (বার) গত শুক্রবার নরসিংদী শহরের সাটিড়পাড়া হতে মাদক ব্যবসায়ী মোঃ আবুল খায়ের মিয়া(৩৫) কে ৩শত পিস ইয়াবা ও মুরাদ মিয়াকে(২৫) ঘোড়াদিয়া এলাকা হতে ১ শত ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে।
উপ-পরিদর্শক রুপণ কুমার সরকার (পিপিএম) গত বুধবার রাতে শিবপুর হতে মাদক ব্যবসায়ী হান্নান মীর(৩২) কে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।
উপ-পরিদর্শক জাকারিয়া আলম বৃহস্পতিবার সন্ধ্যায় নরসিংদীর সঙ্গিতা মোড় হতে ৩৫ পিস ইয়াবাসহ হৃদয় মিয়া(২২), মোঃ নাদিম (১৯) ও মোঃ শাওন মিয়া (২৫) কে গ্রেফতার করে। ইয়াবাসহ আটকের ঘটনায় নরসিংদী সদর মডেল থানা ও শিবপুর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৫ টি মামলা দায়ের করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার