নরসিংদীতে সড়ক দুর্ঘটনা রোধ ও সচেতনতা বৃদ্ধিতে ট্রাফিক পুলিশের তৎপরতা
১৮ আগস্ট ২০১৯, ১২:৪৮ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ এএম
তৌহিদুর রহমান ॥
সড়ক দুর্ঘটনা রোধ ও সচেতনতা বৃদ্ধিতে নরসিংদীতে তৎপরতা চালিয়েছে জেলা ট্রাফিক পুলিশ। শনিবার (১৭ আগস্ট) সকাল থেকে জেলার ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশ অবস্থান নিয়ে বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই করে।
এসময় স্পিডগান ব্যবহার করে গতিসীমা অতিক্রম করা যানবাহন ও তার চালকদের জরিমানা করা হয়। সেই সাথে ট্রাফিক আইন মেনে চলতে মাইকিং করে সচেতনতা কার্যক্রম চালানো হয়। ঢাকা সিলেট মহাসড়কের মাধবদী, ভেলানগর, সাহেপ্রতাপ, পাঁচদোনা ও ইটাখোলা গোল চত্বরে এ কার্যক্রম চালানো হয়। জেলা ট্রাফিক পুলিশের দেয়া তথ্যমতে ১৭ আগস্ট শনিবার সারাদিনে ট্রাফিক আইন ভঙ্গের কারণে ছোট বড় ১৫ টি যানবাহনকে জরিমানা করা হয়।
নরসিংদী জেলা ট্রাফিক পরিদর্শক গোলাম মওলা বলেন, মাননীয় পুলিশ সুপারের নির্দেশে সড়ক দূর্ঘটনা রোধের পাশাপাশি সকল মানুষ কে ট্রাফিক আইন মেনে চলতে সচেতন করার চেষ্টা চলছে। সড়ক নিরাপদ রাখতে প্রতিটি নাগরিকের দায়িত্ব নিতে হবে। শুধু চালক নয়, রাস্তার পথচারীদেরও ট্রাফিক আইন মেনে চলতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সড়ক মহাসড়কে দুর্ঘটনায় মুত্যৃর হার হ্রাস পাবে বলে আমরা প্রত্যাশা করি।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার