জন্মাষ্টমী উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা
২৩ আগস্ট ২০১৯, ০৪:১৫ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ এএম
হলধর দাস ॥
হিন্দু ধর্মালম্বীদের প্রধান উৎসব মহাঅবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে নরসিংদী জেলা শাখা ও শহর শাখা পূজা উদযাপন কমিটি বিভিন্ন কর্মসূচী পালন করেছে। এ উপলক্ষে পূজা অর্চনা, প্রসাদ বিতরণ, আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী বের করা হয়। এছাড়া শিবপুর উপজেলায়ও জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
শুক্রবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় নরসিংদী শহরের গোপীনাথ জিউর আখড়াধাম চত্বরে জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রফেসর সূর্য্যকান্ত দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী নরসিংদী সদর-১ থেকে নির্বাচিত সংসদ সদস্য লে. কর্নেল (অব:) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীর প্রতীক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্রী বিশ্বনাথ বণিক, নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ পরিচালক ড. মাহবুব-উল-করীম ও নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।
শহর পূজা উদযাপন কমিটির সভাপতি বিনয় কুমার সাহার উপস্থাপনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দীপক কুমার সাহা, জেলা হিন্দু মহাজোট সভাপতি সুব্রত কুমার দাস, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ অহিভূষণ চক্রবর্তী, নরসিংদী শাখা ইসকনের অধ্যক্ষ প্রহল্লাদ দাস, সদর শাখা পূজা কমিটির সভাপতি নারায়ণ সাহা ও নরসিংদী শহর শাখা পূজা কমিটির সভাপতি উত্তম কুমার মোদক।

আলোচনা সভা শেষে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরে গোপীনাথ জিউর আখড়াধাম থেকে জেলা পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিভিন্ন শান্তির বাণী সম্বলিত ব্যানার ফেস্টুনসহ বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় আখড়াধামে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রাকালে জেলা পুলিশ বিভাগ আইন শৃংখলা রক্ষার্থে আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার