নরসিংদী জেলাজুড়ে মসজিদে অনুষ্ঠিত হলো ঈদের নামাজ
২৫ মে ২০২০, ০২:৩৫ পিএম | আপডেট: ২৩ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে করোনাভাইরাস প্রতিরোধে মসজিদে মসজিদে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল ফিতরের জামায়াত। ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামায়াত আয়োজন করা হয় জেলার ছয়টি উপজেলার সবগুলো মসজিদে।
পবিত্র ঈদুল ফিতরের দিন সোমবার (২৫ মে) সকালে স্থানীয়ভাবে নির্ধারিত সময় অনুযায়ী শারীরিক দূরত্ব বজায় রেখে এসব জামায়াত অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে আটটায় শহরতলীর গাবতলি মাদ্রাসার মসজিদের ভিতরে শারীরিক দূরত্ব বজায় রেখে খুতবা পাঠ মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয় প্রথম ও দ্বিতীয় দফার ঈদ উল ফিতরের নামাজ। জামায়াতের নামাজ পরিচালনা ও বয়ান করেন গাবতলী জামিয়া কাশেমিয়া মাদ্রাসার মহা-পরিচালক সৈয়দ কামাল উদ্দীন আবদুল্লাহ জাফরী।
এছাড়াও নরসিংদীর কালেক্টরী জামে মসজিদেও ঈদের জামাত আদায় করা হয়। শহরের প্রত্যেকটি মসজিদে ঈদের জামায়াত আদায় হয়েছে। তবে এবারের ঈদে কাউকে কোলাকুলি বা একে অপরের সাথে হাত মিলাতে দেখা যায়নি।
করোনাভাইরাস সংক্রমণের কারণে এবার ঈদগাহ বা খোলা জায়গার বদলে বাড়ির কাছে মসজিদে পবিত্র ঈদ-উল-ফিতর এর নামাজের জামায়াত আদায় সংক্রান্তে নির্দেশনা প্রদান করে সরকার। এবার একই মসজিদে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সেইসঙ্গে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি