পলাশে টাকার জন্য পুত্রের হামলায় আহত মায়ের মৃত্যু
১৭ ডিসেম্বর ২০২০, ০৪:৪৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ এএম
আল-আমিন মিয়া:
নরসিংদীর পলাশে ৫০০ টাকার জন্য পুত্রের লোহার রডের আঘাতে আহত মা খোদেজা বেগম (৬০) দশদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বুধবার (১৬ ডিসেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ৫০০ টাকার জন্য বৃদ্ধা মাকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহতের ঘটনায় তার ছোট বোন আছমা বেগম বাদী হয়ে গত ৮ ডিসেম্বর রাতে পলাশ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পর স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ছেলে খোরশেদ মিয়াকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ।
অভিযুক্ত খোরশেদের বোন আছমা বেগম জানান, গত ৬ ডিসেম্বর রাতে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের জয়পুরা গ্রামের মৃত বাচ্চু মিয়ার স্ত্রী খোদেজা বেগমের কাছে ৫০০ টাকা চায় আমার ভাই খোরশেদ মিয়া। এসময় মা খোদেজা বেগম টাকা দিতে না পারায় খোরশেদ মায়ের ওপর চড়াও হয়। পরে খোরশেদ ক্ষিপ্ত হয়ে নিজের ও প্রতিবেশীর খড়ের পাড়ায় আগুন লাগিয়ে দেয়। এ সময় মা বাধা দিতে গেলে মাকে লোহার রড নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। এসময় মায়ের আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে খোরশেদ পালিয়ে যায়।
এরপর স্থানয়ীরা খোদেজা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে দীর্ঘ দশদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে বুধবার রাতে মৃত্যুবরণ করেন তিনি।
এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দীন জানান, মাকে মারার ঘটনায় গত ৮ ডিসেম্বর অভিযুক্ত খোরশেদকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছিল। যেহেতু খোরশেদের আঘাতে তার মা খোদেজা বেগম মৃত্যুবরণ করেছেন তাই ছেলে খোরশেদ মিয়ার বিরুদ্ধে হত্যা মামলা অন্তর্ভুক্ত করা সহ তার রিমান্ড চাওয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা