সরকারের মহতি উদ্যোগে গৃহহীনরা পাচ্ছে স্বপ্নের ঠিকানা: জেলা প্রশাসক
২৬ ডিসেম্বর ২০২০, ০৩:২৩ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ এএম
আল-আমিন মিয়া:
নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন বলেছেন, মুজিবশতবর্ষ উপলক্ষে সরকারের মহতি উদ্যোগে ভূমিহীন-গৃহহীনরা পাচ্ছে স্বপ্নের ঠিকানা। প্রতিটি গৃহহীন পরিবারকে দেওয়া হচ্ছে একটি করে নতুন বাড়ি। শুধু তাই নয়, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সরকার। তারই সুফল পাচ্ছে দেশের সকল শ্রেণী-পেশার মানুষ।
শনিবার (২৬ ডিসেম্বর) সকালে পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের মাঝেরচর গ্রামে ভূমিহীন-ঘরহীন ২৫টি পরিবারের জন্য ঘরনির্মাণ কাজ পরিদর্শন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, আধুনিক উন্নতশীল দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়াতে হলে সর্বপ্রথম দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করতে হবে। সেই চিন্তা মাথায় রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রত্যন্ত গ্রাম-অঞ্চলের অবকাঠামো উন্নয়নের কাজ শুরু করেন। তারই অংশ হিসেবে মুজিব শতবর্ষ উপলক্ষে দেশে ভূমিহীন-গৃহহীন কেউ থাকবে না, স্লোগানকে সামনে রেখে কাজ করা হচ্ছে।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী। এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার ও গৃহহীনদের জন্য ঘরনির্মাণ পরিদর্শন টিমের সদস্যগণসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা