পলাশে ট্রাকের চাপায় স্বাস্থ্য কর্মী নিহত
২৬ মার্চ ২০২১, ০৬:৪২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ এএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশে মালবাহী ট্রাকের চাপায় মো. মোস্তফা কামাল (৪০) নামের একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরেক উপ সহকারী কমিউনিটি অফিসার হারুন অর রশিদ (৪৫)। আজ শুক্রবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে পলাশের ঘোড়াশাল পৌর এলাকার বাগপাড়ার প্রাণ ইন্ডস্ট্রিয়াল পার্কের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মোস্তফা কামাল টাঙ্গাইলের সদর উপজেলার আনাহুলা এলাকার মৃত শুক্কুর মাহমুদের ছেলে। তিনি পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর এমন মৃত্যুতে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনার সময় পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই উপ সহকারী কমিউনিটি অফিসার মোস্তফা কামাল ও হারুন অর রশিদ একটি মোটরসাইকেলে করে ঘোড়াশালের দিকে যাচ্ছিলেন। যাওয়ার পথে বাগপাড়া প্রাণ ইন্ড্রাস্ট্রিয়াল পার্কের সামনের সড়কটির সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি উল্টে পড়ে যায়। পরে একটি মালবাহী ট্রাক তাদের চাপা দিলে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মো. মোস্তফা কামালের মৃত্যু হয়। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় হারুন অর রশিদকে প্রথমে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়।
ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম জানান, নিহতের লাশ উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। নিহতের স্বজনদের খবর জানানো হয়েছে। এছাড়া মালবাহী ট্রাক ও এর চালককে আটক করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার