পলাশে কাউন্সিল ছাড়া গঠিত ছাত্রলীগের কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ
২৯ মার্চ ২০২১, ০৬:১৮ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:৩১ পিএম
নিজস্ব প্রতিনিধি:
কাউন্সিল ছাড়াই সক্রিয় নেতাকর্মীদের বাদ দিয়ে নতুন করে গঠিত নরসিংদীর পলাশ উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (২৯ মার্চ) বিকেলে উপজেলা ছাত্রলীগের (পুরাতন) সভাপতি শেখ মোহাম্মদ রাজনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি উপজেলার ইউরিয়া সার কারখানা গেইট থেকে মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পলাশ বাসস্ট্যান্ডে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে ছাত্রলীগের নেতারা অভিযোগ করে বলেন, পলাশ উপজেলা ছাত্রলীগের কোন নেতা-কর্মীদের অবহিত না করে রাতের আধারে কমিটির অনুমোদন বৈধ নয়। স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ অর্থের বিনিময়ে পকেট কমিটির অনুমোদন করিয়েছেন। যা ছাত্রলীগের গঠনতন্ত্র ও আদর্শ বিরোধী। অযাচিত লোকজন দিয়ে গঠন করা কমিটির ফলে দলের সুনাম নষ্টের পাশাপাশি কার্যক্রম স্থবির হয়ে পড়বে। তাই দ্রুত এ কমিটি বাতিল করে বর্তমানে নেতৃত্বদানকারীদের নিয়ে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের আহব্বান জানানো হয়। তা না হলে কঠোর আন্দোলনের পাশাপাশি নব-গঠিত কমিটিকে প্রতিহত করার ঘোষণাও দেন নেতৃবৃন্দ।
এসময় পলাশ উপজেলা ছাত্রলীগ সভাপতি শেখ মোহাম্মদ রাজন, পৌর ছাত্রলীগের সভাপতি সামশের রুবেল, সাধারণ সম্পাদক ওমর ফারুক, গজারিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ইফতি, চরসিন্দুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শফিকুল আলম শাহীন, ডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রাজন আহমেদসহ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি