পলাশে বাসস্ট্যান্ডে পথচারীদের জন্য রাখা হয় ইফতার সামগ্রী
২৪ এপ্রিল ২০২১, ০৯:১৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭ এএম
রাকিবুল ইসলাম:
একটি গোল চত্বর। তার চারপাশে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে ইফতার সামগ্রী। পথচারি, ভ্যানচালক, দুস্থ ও অসহায় মানুষজন নিজের মতো করে নিয়ে গেছেন এসব ইফতার সামগ্রীর প্যাকেট। এই চিত্র নরসিংদীর পলাশ উপজেলার বাসস্ট্যান্ড এলাকার। শনিবার (২৪ এপ্রিল) বিকেলে পথচারী, অসহায় ও দুস্থ মানুষদের সহায়তার জন্য খোলা, উন্মুক্ত স্থানে ইফতার সামগ্রী সাজিয়ে রাখার উদ্যোগ নেয় একদল তরুণ।
এসব তরুণদের সাথে কথা বলে জানা যায়, “উদ্দীপ্ত তারুন্যে” নামে স্থানীয় একটি সংগঠনের ব্যানারে দীর্ঘদিন ধরে অসহায় ও দুস্থদের জন্য কাজ করে আসছে তারা। এরই ধারাবাহিকতায় পথচারী ও দুস্থদের কথা চিন্তা করে শনিবার বিকেলে পলাশ বাসস্ট্যান্ড গোল চত্বরে এসব ইফতার সামগ্রী সাজিয়ে রাখে তারা। এসময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ যেমন, রিকশাওয়ালা, ভ্যানচালক যাদের বেশিরভাগ সময় রাস্তায় কাটে তারা এখান থেকে ইফতার সংগ্রহ করেন। এছাড়াও আশেপাশের একটি মাদ্রাসাসহ সবমিলিয়ে ৪০০ জন রোজাদারকে ইফতার করায় তারা।
উদ্যোক্তাদের একজন ফারদিন হাসান দীপ্ত বলেন, অনেকেই আছেন ইফতার কিনতে পারেন না। আবার অনেকের সন্ধ্যা হয় রাস্তাতেই। তাদের কথা বিবেচনায় আমাদের এই আয়োজন।
উদ্দীপ্ত তারুণ্য সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম শান্ত বলেন, করোনার এই সময়ে অনেকেই অর্থ সংকটসহ বিভিন্ন সমস্যায় ভুগছেন। বিশেষ করে যারা রিকশা, অটো বা ভ্যান চালক আছেন তাদের আয় কমে এসেছে অর্ধেকে। তাদের কথা বিবেচনায় আমাদের আজকের আয়োজন। আমরা চেষ্টা করেছি একবেলা তাদের পাশে থাকতে।
বিভাগ : নরসিংদীর খবর
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার