পলাশে জমিসংক্রান্ত বিরোধে নারীসহ ৩ জনকে কুপিয়ে জখম
১৫ জুন ২০২১, ০৫:০৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ এএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশে জমিসংক্রান্ত বিরোধের জেরে এক নারীসহ ৩ জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার সকালে উপজেলার ঘোড়াশাল টেক পাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পলাশ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবার।
এতে আহতরা হলেন সুমি আক্তার (৩০), সেলিম মিয়া (৩৮) ও শিবলু মিয়া (৪১)।
থানার অভিযোগ সূত্রে ও ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে জানা যায়, প্রায় ৬ বছর আগে ঘোড়াশাল টেক পাড়া গ্রামের আব্দুল লতিফ মিয়ার কাছ থেকে আড়াই শতাংশ জমি কিনেন শিবলু মিয়া। জমি কেনার পর থেকেই লতিফ মিয়ার ছেলে শফিকুল ইসলামের সাথে বিরোধের সৃষ্টি হয়। এটা নিয়ে একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধিরা সালিশ-দরবার করে কাগজ-পত্র দেখে ক্রেতা শিবলু মিয়ার পক্ষে রায় দেন। তারপর থেকেই শিবলু মিয়ার প্রতি ক্ষিপ্ত হন শফিকুল। এই জেরে মঙ্গলবার সকালে শফিকুল ইসলাম লোকজন নিয়ে এসে শিবলু মিয়ার বাড়ির শৌচাগার ভেঙে ফেলে। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে শফিকুল ইসলাম, তার ভাই মফিজ উদ্দিন ও ছেলে মহসীন মিয়া দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে শিবলু মিয়াকে জখম করে। এসময় শিবলু মিয়ার স্ত্রী সুমি আক্তার ও শিবলু মিয়ার ভাই সেলিম মিয়া বাধা দিতে গেলে তাদেরকেও এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। আহতদের উপজেলা হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়।
তাদের মধ্যে সুমি আক্তারের কপালে ৭ টি, সেলিম মিয়ার হাতে ১১ টি ও শিবলু মিয়ার পিঠে ৯টি সেলাই দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জয় প্রকাশ ভক্ত। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে শিবলু মিয়া বাদী হয়ে অভিযুক্ত তিন জনের নাম উল্লেখ করে পলাশ থানায় একটি লিখিত অভিযোগ করেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দীন জানান, এ ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ভুক্তভোগী পরিবার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা