পলাশে গাছের কাঁঠাল পারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত ১
২৫ জুন ২০২১, ০৭:৫১ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:৩১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশে গাছের কাঁঠাল পারা নিয়ে প্রতিবেশীর কিলঘুষিতে নিরঞ্জন শীল (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৫ জুন) বিকেলে অসুস্থ অবস্থায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়। এর আগে সকালে উপজেলা জিনারদী গ্রামের বাড়ির পাশের একটি গাছ থেকে কাঁঠাল পারতে গিয়ে প্রতিবেশীদের কিলঘুষিতে আহত হন নিরঞ্জন শীল।
নিহত নিরঞ্জন শীল পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের জিনারদী গ্রামের যতীন্দ্র শীলের ছেলে। এ ঘটনায় পুলিশ টুটু ব্যানার্জি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, নিরঞ্জন শীল সকালে বাড়ির পাশে মন্দিরের সাথে একটি কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পারতে গেলে সেখানে প্রতিবেশী টুটু ব্যানার্জি, মানিক দাস ও আশীষ চক্রবর্তী তাকে বাঁধা দেয়। এসময় উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হলে একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন নিরঞ্জন শীলকে কিলঘুষি মারতে থাকে। এতে তিনি অচেতন হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন ছুটে এসে নিরঞ্জনকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় এবং বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িত টুটু ব্যানার্জি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পলাশ থানার ওসি শেখ মো: নাসির উদ্দিন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি