পলাশে গাছে ঝুলন্ত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
১৬ সেপ্টেম্বর ২০২১, ০৭:০২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশে গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে চরসিন্দুর ইউনিয়নের উত্তর দেওড়া গ্রাম থেকে এই লাশ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে নিহত ব্যক্তির নাম পরিচয় জানতে পারেনি পুলিশ। তবে তাঁর আনুমানিক বয়স ৩৮ বলে ধারণা করা হচ্ছে। তাঁর পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে উত্তর দেওড়া এলাকার একটি গাছে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পান কয়েকজন। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তায় তারা বিষয়টি পলাশ থানা পুলিশকে জানান। সকাল ১০টার দিকে পুলিশ এসে ওই গাছ থেকে লাশ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরাও নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে।
চরসিন্দুরের ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন জানান, স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে বিষয়টি জেনে আমি পুলিশকে খবর জানিয়েছি। খোঁজ নিয়ে যতটুকু জানতে পেরেছি, ওই ব্যক্তি স্থানীয় কেউ নন এবং কারো পরিচিতও নন। এই এলাকায় কিভাবে তিনি এলেন তাও বুঝা যাচ্ছে না।
পলাশ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন জানান, অন্য কোন এলাকা থেকে এসে এখানে তিনি আত্মহত্যা করেছেন নাকি তাকে গাছে ঝুলিয়ে হত্যা করা হয়েছে তা তদন্ত শেষে বলা যাবে। তবে সুরতহাল প্রতিবেদন তৈরির সময় আমরা তাঁর শরীরে আঘাতের কোন চিহ্ন পাইনি। তার পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা