পলাশে ২১ গৃহহীন পরিবার পেলো প্রধানমন্ত্রীর ঈদ উপহার
২৬ এপ্রিল ২০২২, ০৩:৫০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ এএম
আল-আমিন মিয়া:
“আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার” এই মূলমন্ত্রকে ধারণ করে সারাদেশের ন্যায় নরসিংদীর পলাশে তৃতীয় ধাপে আরও ২১ টি পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টার দিকে বঙ্গভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী একযোগে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে গৃহপ্রদান কার্যক্রমের শুভ উদ্বোধনের পর পলাশ উপজেলায় তৃতীয় ধাপে আরও ২১টি পরিবারের মাঝে পাকা ঘরগুলো হস্তান্তর করা হয়।
স্থানীয় পর্যায়ে পলাশ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আধুনিক পাল্টিপারপাস অডিটোরিয়ামে আয়োজিত গৃহপ্রদান অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে গৃহের চাবি ও ভূমির দলিল হস্তান্তর করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া ¯িœগ্ধা, ঘোড়াশাল পৌর মেয়র আল-মুজাহিদ হোসেন তুষার, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তারসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা