পলাশে স্বামীকে ডিভোর্স দিয়ে ফেরার পথে গৃহবধূকে ধর্ষণ, গ্রেপ্তার ২
০৭ মে ২০২২, ০৬:১৯ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:১৭ পিএম
আল-আমিন মিয়া:
নরসিংদীর পলাশে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযুক্তরা হলেন, গজারিয়া ইউনিয়নের ধনাইচর গ্রামের আমির হোসেনের ছেলে ফারুখ মিয়া ও উত্তর চন্দন গ্রামের মৃত ইউসুফ মিয়ার ছেলে দেলোয়ার হোসেন।
পুলিশ জানায়, ওই গৃহবধূর সাথে তার স্বামীর দীর্ঘদিনের মনোমালিন্য থাকায় শুক্রবার বিকেলে স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ করার জন্য প্রতিবেশী ফারুখ মিয়া ও দেলোয়ার হোসেনকে নিয়ে কাজি অফিসে যায়। সেখানে স্বামীকে ডিভোর্স দিয়ে ফেরার পথে ওই গৃহবধূকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে ফারুখ ও দোলোয়ার নোয়াকান্দা গ্রামের একটি কবরস্থানের পাশে নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে নির্যাতিত ওই গৃহবধূ থানায় গিয়ে অভিযোগ করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, অভিযুক্তরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণে জড়িত থাকার কথা স্বীকার করেছে। নির্যাতিত ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি