পলাশে বিশ্ব তামাকমুক্ত দিবসে র‌্যালী ও আলোচনা সভা

৩১ মে ২০২২, ০৬:৪৬ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:১৭ পিএম


পলাশে বিশ্ব তামাকমুক্ত দিবসে র‌্যালী ও আলোচনা সভা

পলাশ প্রতিনিধি:
বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে নরসিংদীর পলাশে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে এ উপলক্ষ্যে পলাশ উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয় হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।


পলাশ উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: গুফরানা আফরিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার, বন কর্মকর্তা আমিরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজা খান ইউসুফজি, যুব উন্নয়ন কর্মকর্তা তানজিমা পারভীনসহ এনজিও প্রতিনিধি ও শিক্ষার্থীবৃন্দ।



এই বিভাগের আরও