মহানবী (সঃ) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল
১০ জুন ২০২২, ০৮:৩১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ এএম
পলাশ প্রতিনিধি:
ভারতের বিজেপি নেতা নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক রাসুল (সঃ) ও তার প্রিয় সহ-ধর্মীনি মা আয়শা সিদ্দিকা (রাঃ) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা। শুক্রবার (১০ জুন) দুপুরে জেলার পলাশ উপজেলায় জুম্মার নামাজ শেষে শতশত মুসল্লি জড়ো হয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেয়।
পলাশ উপজেলা আল খিদমা ওলামা পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিলটি কো- অপারেটিভ জুটমিল গেট হতে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএডিসি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা মহানবী (সঃ) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে সরকারকে রাষ্ট্রীয়ভাবে ভারতের প্রতি নিন্দা জানানোর অনুরোধ করা হয়। একই সাথে ভারত সরকারকে বিজেপির এমন কটূক্তিকারী নেতাদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় এনে ফাঁসির দাবী জানানো হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, পলাশ উপজেলা আল-খিদমা ওলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা জহির উদ্দিন আনসারী, মাওলানা মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক মুফতী যুবাইর আহম্মদ ভৈরবী, সহ সাধারণ সম্পাদক মাওলানা মানছুর আহম্মদ, সাংগঠনিক সম্পাদক মুফতী ইউসুফ ও প্রচার সম্পাদক কারী মো: ইসমাঈল।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা