ভারী বর্ষণে শহীদ ময়েজউদ্দিন সেতুর অ্যাপ্রোচ সড়কে ভাঙন
১৯ জুন ২০২২, ০৭:২৫ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ এএম
আল-আমিন মিয়া:
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত শহীদ ময়েজউদ্দিন সেতুর অ্যাপ্রোচ সড়কে গত দুই দিনের বর্ষণে ভাঙন দেখা দিয়েছে। সেতুর পূর্ব পাশের সড়কে ১০ থেকে ১৫ ফুট গর্ত হয়ে মাটি ও ব্লক দেবে গেছে। এতে সড়ক ও সেতু যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
রোববার সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটির দেবে যাওয়া অংশে ইট ও বালুর বস্তা ফেলে ভাঙন রোধ করার চেষ্টা করা হচ্ছে এবং লাল পতাকা টানিয়ে সতর্কতা জানানো হয়েছে। এই সড়ক দিয়ে প্রতিদিন সিলেট, নরসিংদী, ঢাকা, গাজীপুর জেলার প্রায় কয়েক হাজার যানবাহন চলাচল করে। গত শুক্রবার ও শনিবারের বৃষ্টিতে এ ভাঙন দেখা দিয়েছে বলে জানান স্থানীয়রা। রবিবার সরেজমিন গিয়েও এ ভাঙন দেখা গেছে। তবে নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে ইট ও বালুর বস্তা ফেলে ভাঙন রোধ করার চেষ্টা করা হচ্ছে।
শহীদ ময়েজউদ্দিন সেতু সড়কের সিএনজি চালক মোঃ মজিবুর রহমান জানান, দুই দিনের টানা বৃষ্টিতে এ সড়কের একটি অংশ দেবে যাওয়ায় অনেকটা ঝুঁকি নিয়ে যাত্রী বহন করতে হচ্ছে। দেবে যাওয়া অংশে দীর্ঘদিন ধরে সড়ক বাতিও অকেজো হয়ে পড়েছে। এতে রাতের বেলায় অন্ধকার থাকায় সিএনজি, বাস ও অন্যান্য যানবাহন চলাচলে যেকোনো সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। ইতোমধ্যে ভারী যানবাহনের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে এই সংযোগ সড়কটি। রাস্তাটি সংস্কারের ব্যবস্থা না নিলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা স্থানীয়দের। তাই দ্রুত এই সেতুর সংযোগ সড়ক সংস্কার ও মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ ব্যাপারে নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী হামিদুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতুর অ্যাপ্রোচ সড়কে ভাঙনের খবর পেয়ে আমরা বালুর বস্তা ফেলে ভাঙন রোধ করার চেষ্টা করছি। দীর্ঘ বছরের পুরোনো সড়ক ও সেতু হওয়ায় এমনটি হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, খুবই দ্রুত এটি মেরামতের কাজ শুরু করা হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা