পলাশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সম্প্রীতি কমিটির সভা
২০ জুলাই ২০২২, ০৪:৫১ পিএম | আপডেট: ০২ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ এএম
আল-আমিন মিয়া:
নরসিংদীর পলাশ উপজেলায় ধর্মীয় সম্প্রীতি রক্ষার মাধ্যমে সব ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করার লক্ষ্যে ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট ও মানুষের মধ্যে বিরোধ সৃষ্টির অপতৎপরতা বন্ধে সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার জিনারদী ইউনিয়ন সম্প্রীতি কমিটির উদ্যোগে ইউনিয়ন পরিষদের সভা কক্ষে সম্প্রীতি কমিটির এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় জিনারদী ইউপি চেয়ারম্যান ও জিনারদী ইউনিয়ন সম্প্রীতি কমিটির সভাপতি প্রফেসর কামরুল ইসলাম গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ, জিনারদী বিট পুলিশের উপ-পরিদর্শক শাহ আলম মিয়া ও স্থানীয় ইউপি সদস্যবৃন্দ এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরী বলেন, যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে ধর্মের মধ্যে বিভেদ ও উগ্রবাদ তৈরি করে উপজেলায় অশান্তি সৃষ্টির অপচেষ্টা করবে, তাদেরকে শক্ত হাতে মোকাবিলা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। যে যে ধর্মের মানুষ এখানে বসবাস করেন তারা যেনো স্ব স্ব ধর্ম পালন করার পাশাপাশি অন্য ধর্মের মানুষের সাথে সম্প্রীতি বজায় রেখে একে অপরের সাথে আন্তরিক হয়ে চলেন সেই আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, যদি কেউ কোনো প্রকার অপ্রীতিকর ও বিরোধ সৃষ্টির অপতৎপরতা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি