পলাশে বিদ্যুৎস্পর্শে নির্মাণ শ্রমিকের মৃত্যু, আহত ১
০৪ আগস্ট ২০২২, ০৮:০৪ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ এএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশে বিদ্যুৎস্পর্শে নূরুল ইসলাম (৩২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সুজন মিয়া (৩০) নামে আরেক নির্মাণ শ্রমিক। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঘোড়াশাল বাজার এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নূরুল ইসলাম ঘোড়াশাল পৌর এলাকার ফুলদিরটেক গ্রামের রমিজ উদ্দিনের ছেলে। অপরদিকে আহত সুজন মিয়া ঘোড়াশাল মিয়া পাড়া গ্রামের জাবেদ আলীর ছেলে। তাকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঘোড়াশাল বাজার এলাকার সার ব্যবসায়ী মহিউদ্দিনের নির্মাণাধীন তিনতলা ভবনে কাজ করছিলেন ওই দুই নির্মাণ শ্রমিক। হঠাৎ করে ওই ভবনের পাশে বৈদ্যুতিক খুঁটির তারে রড লেগে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় সহকর্মীরা তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত ডাক্তার নূরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
আহত সুজন মিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেখ হাসিনা বার্ন ইউনটে রেফার্ড করা হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, বিদ্যুৎস্পৃষ্টে একজন নিহত ও একজন আহতের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া তদন্তপূর্বক পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা