পলাশে কলেজের বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
২১ আগস্ট ২০২২, ০৬:১৬ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:১৭ পিএম
আল আমিন মিয়া:
নরসিংদীর পলাশে কলেজের মিনি বাসের চাপায় ইমরুল হক (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার কো-অপারেটিভ স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমরুল হক কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার আব্দুল রশিদ মিয়ার ছেলে। তিনি ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্লান্ট অপারেটরের পদে চাকুরি করতেন। এ ঘটনায় স্থানীয়রা বাস ও বাসের চালক জাহাঙ্গীর মিয়া (৪১) কে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ঘোড়াশাল থেকে ওয়াপদা এলাকায় যাচ্ছিলো আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের একটি মিনিবাস ও মোটরসাইকেলটি। কো-অপারেটিভ স্কুলের সামনে এসে মোটরসাইকেলটি বাসটিকে ওভারটেক করতে গেলে বাসের ধাক্কায় ছিটকে পড়েন মোটরসাইকেল আরোহী ইমরুল হক। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ইমরুল হককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমরুল হকের অবস্থা সংকটাপন্ন দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকায় নেওয়ার পথে ইমরুল হকের মৃত্যু হয়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, সড়ক দুর্ঘটনার ঘটনায় বাস জব্দ ও চালক জাহাঙ্গীর মিয়াকে আটক করা হয়েছে। এই ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি