পলাশে বিয়ের চাপ দেয়ায় প্রেমিকাকে পিটিয়ে আহত করলো প্রেমিক
২৮ আগস্ট ২০২২, ০৭:২৪ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:১৭ পিএম
আল আমিন মিয়া:
নরসিংদীর পলাশে ১৮ বছর বয়সী প্রেমিকাকে লোহার শিকল দিয়ে পিটিয়ে আহত করেছে জাহাঙ্গীর মৃধা (২০) নামের প্রেমিক। রোববার দুপুরে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার খানেপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতাবস্থায় ওই প্রেমিকাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন স্থানীয়রা।
ভুক্তভোগী প্রেমিকার অভিযোগ, প্রায় দেড় বছর আগে ঘোড়াশাল পৌর এলাকার খানেপুর গ্রামের শরফত আলীর ছেলে জাহাঙ্গীর মৃধার সঙ্গে মোবাইলের রং নাম্বারের মাধ্যমে পরিচয় হয়। এরপর তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে জাহাঙ্গীর বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কও গড়ে তুলে। পরে বিয়ে করার জন্য চাপ দেয়া হলে জাহাঙ্গীর তাতে রাজি হচ্ছিল না। উল্টো ক্ষিপ্ত হয়ে প্রেমিকাকে নানান ভাবে হুমকি দিতে থাকেন। রোববার দুপুরে বিয়ের বিষয়ে প্রেমিক জাহাঙ্গীরের সিদ্ধান্ত জানতে তার বাড়িতে যায় প্রেমিকা। এসময় ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীর লোহার শিকল দিয়ে পিটিয়ে প্রেমিকাকে আহত করে। এতে সে অচেতন পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী জিনারদী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য সোহেল মিয়া জানান, জিনারদী ইউনিয়নের গাবতলী গ্রামের একটি নির্জন স্থানে অজ্ঞান অবস্থায় ওই নারীকে পড়ে থাকতে দেখে এলাকাবাসী আমাকে খবর দেয়। পরে থানায় খবর দিয়ে এলাকাবাসীর সহযোগিতায় মেয়েটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর মেয়েটির জ্ঞান ফিরলে তার পরিচয় জেনে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।
এ বিষয়ে পলাশ থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পাশাপাশি মেয়ের পরিবারকে থানায় অভিযোগ দেওয়ার কথা বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি